ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইউরোপে তুষারপাতে বিপর্যয়: ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সে পাঁচজন এবং বসনিয়া ও হার্জেগোভিনায় একজন নিহত হয়েছেন।

ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফজনিত দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। পুলিশ জানায়, পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। অন্য ঘটনায় তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ফুটপাতে ধাক্কা দিয়ে মার্ন নদীতে পড়ে গেলে একজনের মৃত্যু হয়।

বলকান অঞ্চলজুড়েও তীব্র তুষারপাত ও ভারি বৃষ্টি হয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ফ্রান্সের প্যারিস এবং নেদারল্যান্ডসের আমস্টারডামের বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভোগান্তি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ফ্রান্সের পরিবহণমন্ত্রী ফিলিপ তাবারো জানান, মঙ্গলবার রাত ও বুধবার দেশটিতে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। তিনি জনগণকে অপ্রয়োজনীয় সড়কযাত্রা এড়িয়ে চলতে এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার তুষারপাত ও কালো বরফের ঝুঁকিতে দেশটির ৩৮টি জেলা সতর্কতার আওতায় থাকবে। ইতোমধ্যে বিভিন্ন রুটে বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। রানওয়ে থেকে তুষার পরিষ্কারের জন্য বুধবার সকালে কয়েক ঘণ্টার জন্য প্যারিসের রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে অরলি বিমানবন্দর তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করবে।

নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে বুধবার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে সংযোগ ফ্লাইটসহ বহু যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে। বিমানবন্দরের বিভিন্ন কাউন্টারে ফ্লাইট সংক্রান্ত তথ্য জানার জন্য দীর্ঘ সারি দেখা যায়।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর বড় একটি অংশ পরিচালনা করছিল ডাচ এয়ারলাইন কেএলএম। সংস্থাটি জানায়, বিমানের বরফ গলানোর তরলের সরবরাহ প্রায় শেষ হয়ে গেছে। ‘চরম’ আবহাওয়া ও সরবরাহ জটিলতাকে এর জন্য দায়ী করা হয়েছে।

আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার চেষ্টা করা স্পেনের যাত্রী হাভিয়ের সেপুলভেদা রয়টার্সকে বলেন, বিমানবন্দরের পরিস্থিতি ছিল ‘অরাজক, হতাশাজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে কেএলএম সহায়তা ডেস্কে লাইনে দাঁড়িয়েও ছয় ঘণ্টা পর সামনে পৌঁছাতে পারেননি।

আরও পড়ুন

স্কিপহোল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তুষার পরিষ্কারকারী দল সার্বক্ষণিক কাজ করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানগুলো সতর্কতার সঙ্গে বরফমুক্ত করা হচ্ছে। তবে ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, বুধবার আরও অন্তত ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও মারাত্মক বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার সকালে আইটি সমস্যার কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। সকাল ৯টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। এ ছাড়া আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো বাতিল বা বিলম্বে চলাচল করেছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
নতুন রাষ্ট্রপতিকে ইইউর অভিনন্দন
ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিলো ইরান