ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিসহ সব বিদেশির জন্য সুইডেনের বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
সংগৃহীত ছবি

সুইডেনে বসবাসরত বাংলাদেশিসহ সব অভিবাসীর জন্য নতুন বছরের শুরুতেই একগুচ্ছ ইতিবাচক উদ্যোগের কথা ঘোষণা করেছে স্টকহোম কর্তৃপক্ষ। বিশেষ করে যারা দেশটিতে নতুন এসেছেন, তাদের জন্য স্থানীয় শ্রমবাজারে অন্তর্ভুক্ত হওয়ার পথ আরও সহজ করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি খাতের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে সুইডেন। এর ফলে শরণার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ অভিবাসীদের জন্য চাকরির বাজারে প্রবেশের সুযোগ বাড়বে।

স্টকহোম কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। যেখানে অভিবাসীরা কেবল আশ্রিত হিসেবে নয়, বরং দক্ষ কর্মশক্তি হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শিক্ষা ও পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সুইডিশ সমাজের মূলধারার সঙ্গে খাপ খাইয়ে নিতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেশটিতে নতুন আসা হাজার হাজার মানুষের মাঝে আশার আলো সঞ্চার করেছে।

আরও পড়ুন

অভিবাসন নীতিতে কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেলেও, সরকার স্পষ্ট করেছে যে এর মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিদের সুইডিশ নাগরিকত্ব পেতে উৎসাহিত করা। অভিবাসনমন্ত্রী ইয়োহান ফোরসেল জানিয়েছেন, যারা সুইডেনে দীর্ঘমেয়াদে বসবাস করছেন, তাদেরকে অস্থায়ী সুরক্ষার বদলে স্থায়ীভাবে নাগরিকত্ব দিয়ে সমাজের অবিচ্ছেদ্য অংশ করে নেওয়া হবে। এর ফলে বৈধ অভিবাসীদের সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় অধিকার আরও সুসংহত হবে।

যারা কোনো কারণে সুইডিশ সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না বা নিজ দেশে ফিরে যেতে চান, তাদের জন্যও সুখবর রয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে বড় অংকের ‘প্রত্যাবাসন অনুদান’। অর্থাৎ, কোনো অভিবাসী যদি স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চান, তবে সুইডেন সরকার তাকে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করবে। এই আর্থিক প্যাকেজটি শরণার্থীদের নতুন করে নিজ দেশে জীবন শুরু করতে বড় ধরনের শক্তি যোগাবে বলে মনে করছে অভিবাসন সংস্থা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে হার্ভার্ড বিজ্ঞানীর মামলা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রুশ বংশোদ্ভূত বিজ্ঞানী কসেনিয়া পেত্রোভার বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। 
ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে হার্ভার্ড বিজ্ঞানীর মামলা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
কংগ্রেসে হারের পর এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
কংগ্রেসে হারের পর এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচনে এগিয়ে আবদুল এল-সায়েদ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেটে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ।
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচনে এগিয়ে আবদুল এল-সায়েদ
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
পারমাণবিক বিস্ফোরণের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের জন্য পাঁচটি সতর্কতামূলক নির্দেশনা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিস্ফোরণের তাৎক্ষণিক ধাক্কা থেকে বাঁচা, নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং তেজস্ক্রিয় দূষণ এড়ানোর বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
আরও পড়ুন
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ  
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর
নিউইয়র্কে বাংলাদেশি প্রতিষ্ঠান: শিশুর পড়াশোনায় এআই টিউটর, মাসিক খরচ মাত্র ২০ ডলার
যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর