ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের নির্দেশে শিক্ষার্থীসহ এক লাখ বিদেশির ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের ধস নেমেছে। গত কয়েক মাসে এক লাখের বেশি বিদেশির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কঠোর নিরাপত্তা ও অপরাধ দমনের অজুহাতে নেওয়া এই পদক্ষেপের শিকার হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী এবং বিশেষায়িত পেশাজীবী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাতিল হওয়া ভিসার মধ্যে আট হাজার শিক্ষার্থী এবং আড়াই হাজার দক্ষ কর্মী রয়েছেন।

আরও পড়ুন

মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার(১২ জানুয়ারি) এক বিবৃতিতে জানায় যে, আইনি প্রক্রিয়া ও জননিরাপত্তা নিশ্চিতেই এই গণহারে ভিসা বাতিল করা হয়েছে। দপ্তরের উপ মুখপাত্র টমি পিগট জানান, ভিসার মেয়াদ শেষ হওয়া ছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং চুরির মতো অপরাধে জড়িতদের তালিকাভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের তুলনায় বর্তমান বছরে ভিসা বাতিলের হার প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা ট্রাম্পের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ।

তবে মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। অভিযোগ রয়েছে, কোনো আনুষ্ঠানিক মামলা বা আইনি লড়াইয়ের সুযোগ না দিয়েই অনেকের ভিসা কেড়ে নেওয়া হয়েছে। এমনকি ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়া বা অনলাইনে ভিন্নমত প্রকাশ করার কারণেও অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপন্ন করা হয়েছে। টাফটস বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কেবল সম্পাদকীয় লেখার কারণে ভিসা বাতিলের তালিকায় পড়েছেন যা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

ট্রাম্প প্রশাসন এই বছর ২৫ লাখের বেশি মানুষকে বহিষ্কারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। অভিবাসন অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে মিনেসোটায় এক নারীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমালোচকদের মতে অপরাধী দমনের নামে বৈধভাবে অবস্থানরত নিরপরাধ বিদেশিদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। কঠোর নিরাপত্তা যাচাইয়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়ে ট্রাম্পের এই জিরো টলারেন্স নীতি বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর