ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম
যুক্তরাষ্ট্রের পতাকা।

যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশনা দিয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভে নিরাপত্তাহীনতার কারণে এমন সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ইরানের যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করছে এবং তা সহিংস রূপ নিতে পারে, যার ফলে গ্রেপ্তার, আহত হওয়া এবং দৈনন্দিন জীবনে মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে।

দূতাবাস জানিয়েছে, ইরানজুড়ে বিক্ষোভ সহিংস হয়ে উঠতে পারে এবং এ প্রেক্ষিতে ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আরও পড়ুন

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় সড়ক বন্ধ, গণপরিবহন ব্যাহত এবং ইন্টারনেট বন্ধ রয়েছে।

এতে আরও বলা হয়, ‘ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছে। এয়ারলাইনগুলো ইরান থেকে ও ইরানে ফ্লাইট সীমিত বা বাতিল করছে, এবং বেশ কয়েকটি সংস্থা ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের পরিষেবা স্থগিত রেখেছে।

মার্কিন নাগরিকদের তাৎক্ষণিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দূতাবাস পরামর্শ দিয়েছে, স্থলপথে আর্মেনিয়া ও তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার কথা বিবেচনা করতে।

সতর্কবার্তায় বলা হয়, ‘মার্কিন নাগরিকদের দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে হবে, বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা করতে হবে এবং যদি নিরাপদ হয়, তবে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার কথা বিবেচনা করতে হবে।’

জোর দিয়ে সতর্কবার্তায় বলা হয়, ‘এখনই ইরান ত্যাগ করুন। যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ত্যাগের পরিকল্পনা রাখুন।’

যারা ইরান ত্যাগ করতে পারছেন না, তাদের জন্য দূতাবাস নিরাপদ স্থানে অবস্থান করার এবং জরুরি সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় বিশেষ করে ‘দ্বৈত নাগরিকদের’ জন্য গুরুতর ঝুঁকির কথা পুনরায় উল্লেখ করা হয়েছে। ‘মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের ইরান ত্যাগ করতে হলে ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না এবং মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের শুধুমাত্র ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে,’ এতে বলা হয়।

আরও বলা হয়, ‘মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার এবং আটক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। মার্কিন পাসপোর্ট প্রদর্শন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখানোই ইরানি কর্তৃপক্ষের কাছে কাউকে আটক করার জন্য যথেষ্ট কারণ হতে পারে।’

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার