ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানের ভয়াবহ হামলার শঙ্কা, কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা সামরিক হামলার প্রবল আশঙ্কার মধ্যে এবার কাতারের প্রধান বিমানঘাঁটি আল উদেইদ থেকে মার্কিন কর্মকর্তাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার(১৪ জানুয়ারি) তিনটি ভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সন্ধ্যার মধ্যে কিছু সামরিক সদস্যকে নিরাপদ অবস্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেহরানের সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকিকে কেন্দ্র করেই এই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

আল উদেইদ বিমানঘাঁটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে যা মধ্যপ্রাচ্যে তাদের প্রধান সামরিক শক্তিকেন্দ্র। রয়টার্সকে একজন কূটনীতিক জানিয়েছেন, এটি কোনো বাধ্যতামূলক প্রস্থান নয় বরং সামরিক অবস্থান পরিবর্তনের একটি অংশ। তবে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস কিংবা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।

তেহরান এর আগেই আলটিমেটাম দিয়েছিল যে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে সৌদি আরব ও কাতারসহ প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী আঘাত হানা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের পক্ষে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর এই ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। গত বছরও মার্কিন হামলার ঠিক আগে একইভাবে সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার নজির দেখা গিয়েছিল যা সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাতের আগাম সঙ্কেত হতে পারে।

২০২৫ সালের জুনে মার্কিন হামলার পর ইরান এই আল উদেইদ ঘাঁটিতেই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে থাকা এই ঘাঁটির কর্মকর্তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে ওয়াশিংটন এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন