ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভালোবাসার বীমা করেছিলেন তরুণী, যে শর্তে পাচ্ছেন মোটা অঙ্কের অর্থ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
সংগৃহীত ছবি

ভালোবাসার ওপর ভরসা রেখে প্রায় দশ বছর আগে নেওয়া এক অভিনব বীমা শেষ পর্যন্ত বড় অংকের প্রাপ্তিতে রূপ নিয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় মাত্র ২৮ ডলার (প্রায় ৩ হাজার ৪০০ টাকা) দিয়ে কেনা একটি ‘লাভ ইনস্যুরেন্স’ বা ভালোবাসার বীমার বিনিময়ে ১ হাজার ৪০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা) বুঝে পেয়েছেন চীনের এক তরুণী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনের শানশি প্রদেশের শিয়ান শহরের বাসিন্দা ওই তরুণীর নাম ‘উ’। ২০১৬ সালে স্কুল জীবনে পড়ার সময় তিনি নিজের প্রেমিকের জন্য উপহার হিসেবে এই বিশেষ বীমাটি কিনেছিলেন। সেই সময় তার প্রেমিক ‘ওয়াং’ বিষয়টি শুনে বেশ সন্দেহ প্রকাশ করেছিলেন এবং ভেবেছিলেন উ হয়তো কোনো প্রতারণার শিকার হয়েছেন। চায়না লাইফ প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালটি ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড তখন এই পলিসিটি চালু করেছিল।

আরও পড়ুন

বীমার শর্তটি ছিল বেশ চমকপ্রদ—যদি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন তবে তারা উপহার হিসেবে ১০ হাজার ইউয়ান বা ১ হাজার ৪০০ ডলার অথবা ১০ হাজার গোলাপ পাবেন। উ ও ওয়াংয়ের সম্পর্কের শুরু হয়েছিল মাধ্যমিক স্কুলে পড়ার সময় এবং দীর্ঘ এক দশক প্রেমের পর ২০২৫ সালের অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। বিয়ের নিবন্ধন সম্পন্ন হওয়ার পরই তারা বীমা কোম্পানির কাছে নিজেদের পাওনা দাবি করেন।

১০ হাজার গোলাপ সংরক্ষণ করা কঠিন হবে ভেবে এই দম্পতি নগদ অর্থ নেওয়ার সিদ্ধান্ত নেন। বীমা কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে তাদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

উ জানান, বিয়ের সব অনুষ্ঠান এবং হানিমুন শেষ করার পর এখন এই প্রাপ্তি তাদের নতুন জীবনের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তবে আকর্ষণীয় এই ‘লাভ ইনস্যুরেন্স’ পলিসিটি ২০১৭ সালেই বন্ধ করে দিয়েছে কোম্পানিটি যদিও আগে কেনা পলিসিগুলো এখনো কার্যকর রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
আরও পড়ুন
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলেন নুসরাত তাবাসসুম
জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি জিয়াউল হক