ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হোটেলে দম্পতির গোসলে হোটেলকর্মীর উঁকি, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
ছবি: সংগৃহীত

উদয়পুরের একটি বিলাসবহুল হোটেল ‘লীলা প্যালেস’-এ এক দম্পতির একান্ত ব্যক্তিগত মুহূর্তে হঠাৎ হোটেলকর্মীর ঘরে প্রবেশের ঘটনা সামনে এসেছে। চেন্নাই থেকে আগত ওই দম্পতি অভিযোগ করেছেন, তারা যখন একসঙ্গে বাথরুমে গোসল করছিলেন, তখন হঠাৎ হোটেলের মাস্টার কি অথবা ঘরের চাবি ব্যবহার করে একজন হোটেলকর্মী তাদের ঘরে প্রবেশ করেন। এমনকি ওই কর্মী বাথরুমে উঁকি দিয়ে দম্পতিকে দেখার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটার পর দম্পতি দ্রুত হোটেলের রিসেপশনে অভিযোগ জানান। তবে অভিযোগের পরও হোটেল কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তারা। ঘরটির দৈনিক ভাড়া ছিল প্রায় ৫৫ হাজার টাকা। এই অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ তাদের মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত করেছে।

ঘটনাটি চেন্নাইয়ের ক্রেতা সুরক্ষা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত পুরো ঘটনা খতিয়ে দেখে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা আদায় করে এবং দম্পতিকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। আদালত সিদ্ধান্তে উল্লেখ করে, অতিথিদের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে, যা গৃহীত হতে পারে না।

আরও পড়ুন

অপর দিকে, হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, ওই দম্পতি ঘরের বাইরে ‘ডু নট ডিস্টার্ব’ বোর্ড ঝুলাননি। যা তাদের প্রবেশের একটি কারণ হতে পারে। তবে আদালত হোটেলের এই যুক্তি মানেনি।

এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে উঠেছে, বিলাসবহুল হোটেলেও অতিথিদের গোপনীয়তা এবং নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো বক্তব্য
আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী