ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, সেনা পাঠাচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
সংগৃহীত ছবি

আর্কটিক অঞ্চলের কৌশলগত দ্বীপ গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের প্রতিক্রিয়ায় সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) ডেনমার্কের অনুরোধে সাড়া দিয়ে ফ্রান্স ও জার্মানির বিশেষ সেনাসদস্যরা গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ পৌঁছেছেন। ইউরোপীয় মিত্রদের এই আকস্মিক সামরিক মোতায়েনকে ওয়াশিংটনের সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের তথ্যমতে, ১৩ সদস্যের একটি জার্মান নজরদারি দল এবং ফ্রান্সের একদল পর্বত বিশেষজ্ঞ ইতিমধ্যে গ্রিনল্যান্ডে অবস্থান নিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এটি কেবল শুরু এবং সামনে আরও সেনা পাঠানো হবে। এছাড়া যুক্তরাজ্য, নরওয়ে এবং সুইডেনও এই মিশনে যোগ দিতে কর্মকর্তা পাঠাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপীয় শক্তিগুলো যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিতে চায় যে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় তারা ন্যাটো কাঠামোর মধ্যেই সক্রিয় রয়েছে।

আরও পড়ুন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ডের বিশাল খনিজ সম্পদ এবং ভৌগোলিক অবস্থান দেশটির জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। তিনি মনে করেন, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ডেনমার্কের একার সক্ষমতা নেই। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বারবার দ্বীপটি বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই হোয়াইট হাউসে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হলেও ট্রাম্প তার মূল লক্ষ্য থেকে সরে আসেননি।

সামরিক বিশ্লেষকদের মতে ইউরোপীয় দেশগুলোর এই যৌথ মহড়া ও সেনা মোতায়েন মূলত একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। ডেনিশ ডিফেন্স কলেজের বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের একতরফা সামরিক পদক্ষেপের কথা ভেবে থাকে তবে এই মোতায়েন তাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা