ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গুয়াতেমালায় দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুরো দেশজুড়ে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। অপরাধী দলগুলোর বিরুদ্ধে আট পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং তিনটি কারাগার জিম্মি করার অভিযোগ এনেছে সে দেশের কর্তৃপক্ষ।খবর এএফপি'র।

গুয়াতেমালার রাজধানী এবং আশপাশের এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর একদিন আগে দেশটির তিনটি কারাগারে গ্যাং-সংশ্লিষ্ট বন্দীরা ৪৬ জনকে জিম্মি করে বন্দী গ্যাং নেতাদের কম নিরাপত্তার কেন্দ্রে স্থানান্তরের দাবি জানায়। প্রেসিডেন্ট বার্নার্ডো বলেছেন, কর্তৃপক্ষ রোববার তিনটি কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।

আরও পড়ুন

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও ভিলেদা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সন্ত্রাসীরা গুয়াতেমালার রাষ্ট্র কর্তৃক গৃহীত পদক্ষেপের প্রতিক্রিয়ায়’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিশোধমূলক হামলায় আরও দশজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং একজন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন।
গুয়াতেমালায় অবস্থিত মার্কিন দূতাবাস তার কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, অপরদিকে সরকার জানিয়েছে যে, সোমবার স্কুল বন্ধ থাকবে।

আরটিভি/এমআই/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু, সরকার গঠনে এগিয়ে আইজেনকট!
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি।
ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু, সরকার গঠনে এগিয়ে আইজেনকট!
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দুর্গম পাহাড়ে পর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই কলেজ শিক্ষার্থী।
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
কানাডায় জরুরি অবস্থা, দুই শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি