ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়ায় দুই গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

কলম্বিয়ার মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুই গেরিলা গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) দেশটির সামরিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সামরিক সূত্র জানায়, রাজধানী বোগোটা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত গুয়াভিয়ারে বিভাগের এল রেতোরনো পৌরসভার একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সংঘর্ষটি ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে এটিই অঞ্চলটিতে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে জানা গেছে।

ঘটনাস্থলটি কোকেন উৎপাদন ও মাদক পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণ দখলের লড়াইয়ে মুখোমুখি হয় কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)-এর দুটি ভিন্ন শাখা। একটির নেতৃত্বে ছিলেন নেস্তর গ্রেগোরিও ভেরা (ইভান মরদিস্কো) এবং অপরটির নেতৃত্বে ছিলেন আলেকজান্ডার দিয়াজ মেন্ডোজা (কালারকা কর্দোবা)।

আরও পড়ুন

সেনা সূত্রের দাবি, নিহত ২৭ জনই ভেরার নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য। দিয়াজের গোষ্ঠীর এক নেতাও রয়টার্সকে সংঘর্ষ ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বিরোধের জেরে ২০২৪ সালের এপ্রিলে এই দুই শাখা আলাদা হয়ে যায়।

বর্তমানে দিয়াজের নেতৃত্বাধীন গোষ্ঠী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি স্থগিত হওয়ার পর ভেরার গোষ্ঠী আবারও সশস্ত্র তৎপরতা জোরদার করেছে।

ছয় দশকের বেশি সময় ধরে চলা কলম্বিয়ার সশস্ত্র সংঘাতে, যা মূলত মাদক পাচার ও অবৈধ খনিশিল্পের অর্থায়নে পরিচালিত, সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সংঘর্ষ দেশটির চলমান শান্তি প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার মুখে ফেলেছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
আরও পড়ুন
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ
জবিতে ফের দুই পক্ষের মারামারি