ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরুতে মুহুর্মুহু অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরুতে মুহুর্মুহু অগ্ন্যুৎপাত। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি মাউন্ট সেমেরুতে মুহুর্মুহু অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত ১২ টার পর পর্বতের চূড়া থেকে আকাশে ১০০০ মিটার পর্যন্ত ছাই ছড়িয়ে পড়েছে।

আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৭৬ মিটার উঁচুতে অবস্থিত। প্রথম অগ্নুৎপাতটি ঘটে রাত ১২:২২ মিনিটে। এরপর ১২:৩৬, ১২:৫০ এবং সকাল ৫:১৯, ৬:৪৪ ও সর্বশেষ ৮:৩৬ মিনিটে, মোট ছয় দফা অগ্নুৎপাত ঘটে।

আরও পড়ুন

রাষ্ট্র পরিচালিত আন্তারা নিউজ জানিয়েছে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত অগ্ন্যুৎপাত চলছিল। তবে হতাহত বা অবকাঠামোর ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মাউন্ট সেমেরু বর্তমানে ‘লেভেল ৩’ বা উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের আগ্নেয়গিরির চূড়া থেকে ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না যাওয়ার নির্দেশ দিয়েছে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিকের বেসুক কোবোকান নদী সংলগ্ন এলাকা থেকে ১৩ কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় এখানে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং প্রায়ই ভূমিকম্প সহ এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।

আরটিভি/এমআই/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার নানা কারণ থাকলেও বিশ্বের অধিকাংশ দেশে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সুযোগ রয়েছে। তবে এর ব্যতিক্রম ফিলিপাইন ও ভ্যাটিকান সিটি।
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে নারী জিমন্যাস্টদের পোশাক পরিবর্তন ও টয়লেট ব্যবহারের সময় গোপনে ভিডিও ধারণের দায়ে এক সাবেক কোচকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
বিশ্বখ্যাত নারী বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের রহস্যের সমাধান কয়েক দিনের মধ্যেই মিলতে পারে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় পরকীয়ার অভিযোগে ৪ জনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
মার্কিন পাইলটকে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো বিমান