ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জ্যাকব অ্যান্ড কোংয়ের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
সংগৃহীত ছবি

বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং-এর নতুন এক সৃষ্টি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঘড়ির ডায়ালে খোদাই করা এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির একটি প্রতিকৃতি। হীরা ও নীলকান্তমণিতে ঘেরা এই ঘড়িতে কেন আম্বানি তনয়ের প্রতিবিম্ব স্থান পেল—তা নিয়ে কৌতূহল এখন তুঙ্গে। মূলত এটি কেবল একটি ঘড়ি নয় বরং অনন্ত আম্বানির স্বপ্নের প্রকল্প ‘ভান্তারা’র প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এই ঘড়িটি তৈরির নেপথ্যে রয়েছে এক গভীর আবেগ ও দায়বদ্ধতার গল্প। ৩ হাজার ৫০০ একর জুড়ে বিস্তৃত অনন্তের ব্যক্তিগত বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র ‘ভান্তারা’র মূল দর্শনকে এই ঘড়িতে ফুটিয়ে তোলা হয়েছে। রত্নখচিত এই ঘড়িটির ডায়ালের ঠিক মাঝখানে বসানো হয়েছে অনন্ত আম্বানির একটি হাতে আঁকা ক্ষুদ্র প্রতিকৃতি। তার চারপাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে নিখুঁত কারুকার্যে তৈরি সিংহ ও রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য। প্রায় ১৫ লাখ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১৩৭ কোটি রুপি মূল্যের এই ঘড়িতে ৩৯৭টি দুষ্প্রাপ্য রত্ন ব্যবহার করা হয়েছে যার কারুকাজ সম্পন্ন করতে লেগেছে শত শত ঘণ্টা। এই ঘড়িতে হীরা, সবুজ নীলকান্তমণি ও গারনেটের এক অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের মতে, ঘড়িটির কেন্দ্রে থাকা অনন্তর মূর্তিটি মূলত প্রাণীদের প্রতি তার ‘দায়িত্বশীল তত্ত্বাবধান ও মমত্ববোধের’ প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে।

আরও পড়ুন

যদিও বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে গত বছর অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানের সুবাদে সারা বিশ্ব এই কেন্দ্রের নাম জানতে পারে। বিল গেটস, মার্ক জাকারবার্গ থেকে শুরু করে কিম কার্দাশিয়ান ও রিহানার মতো বৈশ্বিক তারকাদের উপস্থিতিতে এই ভান্তারা হয়ে উঠেছিল আভিজাত্য ও প্রকৃতির এক মেলবন্ধন।

বিলাসবহুল এই ঘড়িটি এখন পর্যন্ত বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়নি এবং এর সঠিক দামও আনুষ্ঠানিকভাবে গোপন রাখা হয়েছে। তবে ঘড়ি বিশেষজ্ঞ সংস্থা ‘ওয়াচোপিয়া’র মতে, এর নির্মাণশৈলী ও রত্নের ব্যবহার একে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ঘড়ির তালিকায় স্থান করে দিয়েছে। বিতর্কের ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হওয়া এই ‘ভান্তারা’ এখন আম্বানি পরিবারের আভিজাত্য ছাড়িয়ে আন্তর্জাতিক ফ্যাশন ও ঘড়ি শিল্পের এক অনন্য অনুপ্রেরণায় পরিণত হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
এবার যে কারণে আইসক্রিম ব্যবসায় নামলেন অনন্ত আম্বানি