ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার রাস্তায় আবর্জনা ফেলায় যে শাস্তি পেলেন বাংলাদেশিসহ ২ জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
ইনসেটে- বাংলাদেশি নাগরিক সুলতান এমডি। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সদ্য কার্যকর হওয়া আবর্জনাবিরোধী আইনের অধীনে আবর্জনা ফেলার জন্য আদালতে অভিযুক্ত প্রথম দুই বিদেশি নাগরিকের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশি। আরেকজন ইন্দোনেশিয়ার নাগরিক।

বাংলাদেশি নাগরিক সুলতান এমডি (২৮) এবং ইন্দোনেশিয়ার নাগরিক আনিতা লুকমানকে (৪৯) নববর্ষের প্রথম দিনে জোহর বাহরুর শহর এলাকায় পৃথক দুটি ঘটনায় গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তাদের জোহর বাহরুর সেশন কোর্টে হাজির করা হয়।

আদালতে আনিতা লুকমান- যিনি খণ্ডকালীন শ্রমিক হিসেবে কাজ করেন, স্টুলাং লাউতের জালান ইব্রাহিম সুলতান এলাকায় রাত ১২টা ৪১ মিনিটে ফুটপাথে সিগারেটের টুকরা ও একটি পানীয়ের বোতল ফেলে দেওয়ার অভিযোগ স্বীকার করেন। নির্ধারিত ডাস্টবিন ব্যবহার না করায় তার বিরুদ্ধে ২০০৭ সালের সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট আইনের ৭৭এ(১) উপধারায় মামলা করা হয়।

আইনজীবী ছাড়া আদালতে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। আদালতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তিনি তার দুই স্কুলপড়ুয়া সন্তানের (৮ ও ১৫ বছর বয়সী) একমাত্র উপার্জনকারী। পর্যাপ্ত অর্থ পাঠাতে না পারলে সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিতি আদোরা রাহতিমান দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার মতে, এ ধরনের শাস্তি অভিযুক্ত ও সাধারণ জনগণের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

শেষ পর্যন্ত বিচারক নর আজিয়াতি জাফার আনিতাকে ৫০০ রিঙ্গিত জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাকে ছয় মাসের মধ্যে ছয় ঘণ্টার কমিউনিটি সার্ভিস (বিনা পারিশ্রমিকে স্থানীয় সমাজ বা মানুষের কল্যাণে করা স্বেচ্ছাসেবী কাজ) সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে অতিরিক্ত ২ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্যদিকে একই এলাকায় রাত ১টা ২৭ মিনিটে ময়লা ফেলার অভিযোগে অভিযুক্ত হন কারখানা শ্রমিক সুলতান এমডি। তিনি অভিযোগটি পুরোপুরি বুঝতে না পারার কথা জানিয়ে বাংলা ভাষার দোভাষী চান। আদালত তার আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ ২৮ জানুয়ারি নির্ধারণ করেন।

উল্লেখ্য, সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৭-এর সংশোধিত বিধান চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশব্যাপী কার্যকর হয়েছে। এই আইনে ময়লা ফেলার জন্য সর্বোচ্চ ২ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা এবং প্রয়োজনে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে মোট ১২ ঘণ্টা পর্যন্ত কমিউনিটি সার্ভিসের বিধান রাখা হয়েছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার নানা কারণ থাকলেও বিশ্বের অধিকাংশ দেশে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সুযোগ রয়েছে। তবে এর ব্যতিক্রম ফিলিপাইন ও ভ্যাটিকান সিটি।
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে নারী জিমন্যাস্টদের পোশাক পরিবর্তন ও টয়লেট ব্যবহারের সময় গোপনে ভিডিও ধারণের দায়ে এক সাবেক কোচকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
বিশ্বখ্যাত নারী বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের রহস্যের সমাধান কয়েক দিনের মধ্যেই মিলতে পারে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
আরও পড়ুন
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা