ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শীতকালীন ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি পরিবার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড় আঘাত হেনেছে, যা দেশব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। ঝড়ের কারণে ১০ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এছাড়াও হাজার হাজার ফ্লাইট বাতিল ও বহু সড়ক বন্ধ রাখা হয়েছে। তুষারপাত, বরফ ও হিমবৃষ্টির কারণে যান চলাচল ও ফ্লাইট পরিষেবা স্থবির হয়ে পড়েছে। একাধিক অঙ্গরাজ্যে প্রাণহানির খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এই দুর্যোগ কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানায়, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে প্রাণহানির ঝুঁকি রয়েছে। লুইজিয়ানায় অন্তত দুজন হাইপোথারমিয়ায় মারা গেছেন, টেক্সাসেও এক জনের মৃত্যু হয়েছে।

usa-snowusa-snow

বিদ্যুৎ বিভ্রাটের পরিসংখ্যান বলছে, ১০ লাখের বেশি পরিবার ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। মোট জনসংখ্যার অর্ধেক বা প্রায় ১৮ কোটি মানুষ ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমবৃষ্টির প্রভাবে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন বরফ জমার কারণে পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ বরফ গাছ ভেঙে পড়া, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া ও সড়ক পিচ্ছিল করার জন্য দায়ী। ইতোমধ্যে ভার্জিনিয়ায় প্রায় ২০০টি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কেন্টাকির গভর্নর জানিয়েছেন, বরফ জমার কারণে সড়ক পরিস্থিতি আরও বিপজ্জনক হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জানিয়েছেন, গত শনিবার অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড় সোমবার পর্যন্ত চলতে পারে বলে আশা করা হচ্ছে। এ কারণে বিভিন্ন স্থানে স্কুল বন্ধ রাখা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সিনেটও জরুরি ভোট স্থগিত করেছে।

usa-snow-2

ডাকোটা ও মিনেসোটার মতো উত্তরের রাজ্যগুলোতে ঠান্ডার সঙ্গে মানুষ অভ্যস্ত হলেও টেক্সাস, লুইজিয়ানা ও টেনেসির মতো অঞ্চলে এই তীব্র ঠান্ডা বিরল। সেখানে স্বাভাবিকের থেকে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বরফ জমার কারণে সড়ক পরিস্থিতি আরও বিপজ্জনক হয়েছে।

আরও পড়ুন

ন্যাশভিল ইলেকট্রিক সার্ভিস জানিয়েছে, টেনেসির ন্যাশভিল ও আশপাশের এলাকায় ২ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন। বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনে সময় লাগতে পারে। জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা প্যাট্রিক শিহান বরফ জমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সতর্ক করেছেন সড়ক নিরাপত্তা ও বিদ্যুৎ অবকাঠামো দুটোই বড় ঝুঁকির মুখে রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা