ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মদিনায় ২১ লাখ গাছ রোপণ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং মরুভূমির রুক্ষ প্রকৃতিকে বদলে দিতে এক বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি)। ‘সৌদি গ্রিন ইনিশিয়েটিভ’ (এসজিআই) প্রকল্পের আওতায় পবিত্র মদিনা অঞ্চলে এ পর্যন্ত ২১ লাখেরও বেশি গাছ রোপণ করেছে সংস্থাটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই সাফল্যের কথা জানানো হয়েছে। এই উদ্যোগটি কেবল পরিবেশ রক্ষায় নয়, বরং সৌদির ভবিষ্যৎ সবুজ অর্থনীতির এক বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন

প্রকৃতিকে রাঙিয়ে দেওয়ার এই অভিযানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো পানির সাশ্রয়ী ব্যবহার। এনডব্লিউসি জানিয়েছে, মদিনার এই বৃক্ষরোপণ প্রকল্পে শতভাগ পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমছে এবং বর্জ্য পানির কার্যকর পুনব্যবহার নিশ্চিত হচ্ছে।

২০২৫ সালটি ছিল এই প্রকল্পের জন্য টার্নিং পয়েন্ট; শুধুমাত্র গত বছরেই মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে রোপণ করা হয়েছে ৪ লাখ ৭২ হাজার গাছ। বর্তমানে পুরো প্রকল্পের ১০ শতাংশ গাছ এমন এক পরিপক্ক অবস্থায় পৌঁছেছে যে সেগুলোকে আর আলাদা করে সেচ দিতে হয় না।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে ২০২১ সালে এসজিআই যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য হলো ২০৬০ সালের মধ্যে দেশটিতে ‘নিট জিরো’ কার্বন নিঃসরণ নিশ্চিত করা। মদিনার এই বনায়ন সেই লক্ষ্য অর্জনের পথে একটি মাইলফলক। ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট-এর সাথে সমন্বয় করে এনডব্লিউসি আগামী বছরগুলোতে বৃক্ষরোপণ অভিযান আরও বাড়ানোর পরিকল্পনা করেছে। এর ফলে ওই অঞ্চলের বায়ুর মান উন্নত হবে, বালুঝড় কমবে এবং জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

আন্তর্জাতিক পরিবেশবাদীরা মনে করছেন, মদিনার এই সাফল্য বিশ্বের অন্যান্য শুষ্ক ও মরু অঞ্চলগুলোর জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। বর্জ্য পানিকে কারিগরি প্রক্রিয়ায় পরিশোধিত করে সেচ কাজে ব্যবহার করার এই কৌশলটি পরিবেশগত রূপান্তরের এক বড় উদাহরণ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!
চীনে বিয়েতে আত্মীয়স্বজনের উপস্থিতি কম হবে ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের দাওয়াত দিয়েছিলেন এক তরুণ।
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র তাপপ্রবাহ।
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
আরও পড়ুন
সৌদিজুড়ে সতর্কতা জারি
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
আবারও সৌদিতে সতর্কতা জারি