ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
ফাইল ছবি

বিশ্বের অনেক দেশে ১৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চাঁদ দেখা–সংক্রান্ত মানদণ্ড ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের পবিত্র রমজান মাসের সূচনাকারী চাঁদ ১৭ ফেব্রুয়ারি আরব বা ইসলামি বিশ্বের কোনো অংশ থেকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ বলেন, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আরব ও ইসলামি বিশ্বের সব অঞ্চল থেকেই খালি চোখে, দুরবিন দিয়ে বা উচ্চক্ষমতাসম্পন্ন জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে পবিত্র রমজানের চাঁদ দেখা, হয় অসম্ভব কিংবা প্রায় অসম্ভব। তাই এই অঞ্চলের যেসব দেশ নিশ্চিতভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা পালন শুরু করে, সেসব দেশে ১৮ ফেব্রুয়ারিকে (বুধবার) পবিত্র শাবান মাসের ৩০তম বা শেষ দিন হিসেবে ধরা হতে পারে।

অর্থাৎ শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সংযুক্ত আরব আমিরাতসহ আশপাশের অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৭ ফেব্রুয়ারি কেন সংযুক্ত আরব আমিরাত ও আশপাশের দেশ থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা প্রায় নেই, তার ব্যাখ্যাও দিয়েছেন আইএসি পরিচালক মুহাম্মদ শওকত।

মুহাম্মদ শওকত বলেন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যের আগেই চাঁদ অস্ত যাবে, মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে একই সময়ে ও পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এ স্বল্প সময়ের ব্যবধান চাঁদের সংযোগ অবস্থা থেকে দৃশ্যমান চিকন চাঁদে রূপ নেওয়ার জন্য যথেষ্ট নয়।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আরব আমিরাতে চাঁদের নিচের প্রান্ত সূর্যাস্তের এক মিনিট আগে অস্ত যাবে। রিয়াদে চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে। আর সৌদি আরবের তাবুক অঞ্চলে, যেখানে মাসের মধ্যে চাঁদ সবচেয়ে বেশি সময় থাকবে, চাঁদ ঠিক সূর্যাস্তের সময় অস্ত যাবে। চাঁদের পৃষ্ঠের বয়স তখন মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কোণীয় বিচ্ছিন্নতা মাত্র এক ডিগ্রি হবে।

মিসরের কায়রোয় চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের দুই মিনিট পর, আর আলজেরিয়ায় সূর্যাস্তের ছয় মিনিট পর। এ স্বল্প বিলম্বের পরও জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এসব অবস্থানে ওই দিন কোনো চাঁদ দেখা যাবে না।

মুহাম্মদ শওকত তাই সেদিন চাঁদ দেখা নিয়ে কোনো ভুয়া খবর ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সেসব খবরে কেউ কেউ প্রভাবিত হতে পারেন বলে সতর্ক করেছেন এই কর্মকর্তা।

এ তথ্যের ভিত্তিতে বলা যায়, আরব আমিরাত, সৌদি আরব ও অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ ও ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাসের প্রথম দিন হিসেবে গণনা হতে পারে।

যদিও বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া ও আফ্রিকার কিছু অংশে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ খোঁজা হবে। আবহাওয়া ও স্থানীয় মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে পবিত্র রমজান ১৯ বা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) শুরু হতে পারে। সূত্র: খালিজ টাইমস

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
২৩ সেপ্টেম্বরের ছুটি কারা পাবেন, কারা পাবেন না