ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এপস্টেইন সংশ্লিষ্ট নথি প্রকাশ

রুশ মেয়েদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিনিয়োগকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট তদন্তের প্রায় ৩০ লাখেরও বেশি পৃষ্ঠা নথি প্রকাশ করেছে। এসব নথি প্রকাশের পর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন ও তার বিরুদ্ধে ওঠা একাধিক বিতর্কিত অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে শুক্রবার এসব নথির পাশাপাশি প্রায় ২ হাজার ভিডিও ও ১ লাখ ৮০ হাজার ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে গত ডিসেম্বরেও কিছু নথি প্রকাশ করা হয়েছিল, তবে এক হাজারের বেশি ভুক্তভোগীর পরিচয় সুরক্ষার স্বার্থে তখন বাকি অংশ প্রকাশ স্থগিত রাখা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, নতুন প্রকাশিত নথিগুলোর মধ্যে জেফরি এপস্টেইনের লেখা বলে ধারণা করা কিছু খসড়া ইমেইল রয়েছে, যেখানে বিল গেটসকে ঘিরে বিস্ফোরক দাবি করা হয়েছে। এসব ইমেইলে অভিযোগ করা হয়, গেটস কথিতভাবে ‘রুশ মেয়েদের’ সঙ্গে যৌন সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন এবং বিষয়টি তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করেন।

নথিতে দাবি করা হয়, এসব তথ্য এপস্টেইন লিখেছিলেন বিল গেটসের দীর্ঘদিনের বিজ্ঞান উপদেষ্টা বরিস নিকোলিচের পক্ষ থেকে তৈরি একটি খসড়া বিবৃতিতে। সেখানে উল্লেখ করা হয়, নিকোলিচ গেটসকে যৌন সম্পর্কজনিত জটিলতা সামাল দিতে ওষুধ সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন গোপন সাক্ষাতে সহায়তা করতে বাধ্য হয়েছিলেন। এমনকি ব্রিজ টুর্নামেন্টের জন্য ‘অ্যাডারাল’ নামক ওষুধ সরবরাহের কথাও উল্লেখ রয়েছে।

অন্য একটি খসড়া ইমেইলে এপস্টেইন অভিযোগ করেন, বিল গেটস নিজের ভাবমূর্তি রক্ষার জন্য মেলিন্ডাকে তার অজান্তেই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ব্যবস্থা করতে নিকোলিচের সহায়তা চান। ওই নথিতে সতর্ক করা হয়েছিল, মেলিন্ডা যদি প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের মামলা করেন, তাহলে গেটস দম্পতির দাতব্য কার্যক্রম বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

নথিতে আরও দাবি করা হয়, ২০১৭ সালে রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভোর সঙ্গে গেটসের কথিত সম্পর্ক প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এপস্টেইন। ধারণা করা হয়, এপস্টেইনের একটি চ্যারিটেবল ফান্ডে বিনিয়োগ করতে গেটস অস্বীকৃতি জানানোর পর এই হুমকি দেওয়া হয়।

তবে বিল গেটসের এক মুখপাত্র এসব অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, এই নথিগুলো এপস্টেইনের হতাশা ও কাউকে ফাঁদে ফেলা বা মানহানি করার জন্য সে কতদূর যেতে পারে তারই প্রমাণ। এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আরও পড়ুন

উল্লেখ্য, ১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বিবাহিত ছিলেন। মেলিন্ডা আগেই জানিয়েছিলেন, গেটসের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং জেফরি এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ তাদের বিচ্ছেদের অন্যতম কারণ ছিল।

অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কাজে ব্যবহারের উদ্দেশ্যে পাচারের অভিযোগে বিচারাধীন থাকা অবস্থায় ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে মৃত্যু হয় জেফরি এপস্টেইনের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টেইনের ‘ব্ল্যাকমেইলের’ নিশানায় ছিলাম: বিল গেটস
‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস’
রুশ নারীদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস