ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সমুদ্রে ভেসে যাওয়া পরিবারকে বাঁচাল ১৩ বছরের কিশোর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
ছবি: সংগৃহীত

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে এক ভয়াবহ দুর্ঘটনায় ১৩ বছরের এক কিশোর তার সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে নিজের মা ও দুই ভাইবোনের প্রাণ বাঁচিয়েছে।

শুক্রবার পরিবারটি প্যাডেলবোর্ড ও একটি কায়াক নিয়ে সমুদ্রে নামলে হঠাৎ প্রবল বাতাস শুরু হয়। বাতাসের তোড়ে তারা দ্রুত তীর থেকে অনেক দূরে ভেসে যেতে থাকে। পরিস্থিতি বুঝে কিশোরটি প্রথমে কায়াক চালিয়ে তীরে ফেরার চেষ্টা করে। তবে কিছুক্ষণের মধ্যেই কায়াকে পানি ঢুকে পড়ায় সেটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

এ সময় বড় সিদ্ধান্ত নেয় ১৩ বছরের ছেলেটি। সে কায়াক ছেড়ে দিয়ে প্রায় চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছানোর চেষ্টা করে। দীর্ঘ সময় সংগ্রাম করার পর অবশেষে সে তীরে পৌঁছাতে সক্ষম হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ, স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল ও একটি উদ্ধার হেলিকপ্টার নিয়ে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। রাতে উদ্ধার হেলিকপ্টার সমুদ্রের প্রায় ১৪ কিলোমিটার দূরে ছেলেটির মা ও দুই ভাইবোনকে একটি প্যাডেলবোর্ড ধরে ভেসে থাকতে দেখতে পায়। পরে উদ্ধারকারী নৌযান সেখানে পৌঁছে তাদের নিরাপদে তীরে নিয়ে আসে।

আরও পড়ুন

উদ্ধারকারীরা জানান, কিশোরটির সাহস, ধৈর্য ও দ্রুত সিদ্ধান্ত না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত। পুলিশও জানায়, তার বিচক্ষণতা ও সাহসিকতার কারণেই পরিবারের সবাই প্রাণে বেঁচে গেছে।

পরিবারের সবাইকে সতর্কতামূলকভাবে হাসপাতালে নেওয়া হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। এই ঘটনায় ১৩ বছরের ওই কিশোরকে স্থানীয়রা একজন সত্যিকারের নায়ক হিসেবে প্রশংসা করছেন।

সূত্র : ইনডিপেনডেন্ট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
পাশের দেশ নাখোশ হবে, তাই সমুদ্র থেকে গ্যাস তোলা হয়নি: আবদুস সালাম
দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার