ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আফ্রিকার প্রায় সব দেশের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশগুলোর জন্য বড় ধরনের বাণিজ্যিক সুযোগ তৈরির ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১ মে থেকে আফ্রিকার প্রায় সব দেশের পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এউ) ৩৯তম বার্ষিক সম্মেলনে এক বিশেষ বার্তায় তিনি এই ঘোষণা দেন। এই সিদ্ধান্তের ফলে আফ্রিকার ৫৩টি দেশ চীনের বিশাল বাজারে কোনো প্রকার শুল্ক ছাড়াই পণ্য রপ্তানি করতে পারবে।

চীনের এই নতুন ঘোষণার আওতায় শুধুমাত্র এসওয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড) বাদে আফ্রিকার বাকি সব দেশ এই বাণিজ্যিক সুবিধা পাবে।

উল্লেখ্য যে, এসওয়াতিনি এখনো তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখায় তাদের এই তালিকার বাইরে রাখা হয়েছে। বর্তমানে চীন আফ্রিকার বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং মহাদেশটির অবকাঠামো উন্নয়নে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে বড় বড় প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।

আরও পড়ুন

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংরক্ষণবাদী শুল্ক নীতির বিপরীতে চীন নিজেকে আফ্রিকার আরও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতেই এই পদক্ষেপ নিয়েছে।

সম্মেলনের ফাঁকে আফ্রিকার ঋণ সংকট নিয়ে নতুন আশার আলো দেখিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ঘোষণা করেছেন, কোনো আফ্রিকান দেশ যদি চরম জলবায়ু দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়, তবে তাদের ঋণ পরিশোধের কিস্তি সাময়িকভাবে স্থগিত করার সুযোগ দেবে দেশটি।

মেলোনির এই প্রস্তাবটি মূলত ইতালির বিশেষ ‘মাত্তেই প্ল্যান’-এর অংশ, যা আফ্রিকার সঙ্গে জ্বালানি, কৃষি ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। যদিও এই ঋণ স্থগিতের প্রক্রিয়াটি ঠিক কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

আফ্রিকান ইউনিয়নের এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পানি নিরাপত্তা ও স্যানিটেশন। ২০২৬ সালের জন্য সংস্থাটির থিম হলো: “এজেন্ডা ২০৬৩ বাস্তবায়নে টেকসই পানি সরবরাহ ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিতকরণ।”

পরিসংখ্যান বলছে, আফ্রিকার প্রায় ৪০ কোটি মানুষ বর্তমানে নিরাপদ খাবার পানির সংকটে রয়েছেন এবং ৮০ কোটিরও বেশি মানুষের কাছে ন্যূনতম স্যানিটেশন সুবিধা নেই। সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতারা এই মানবিক সংকট নিরসনে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি
৭ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি