ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সৌদির উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের প্রথম দিন ধরা হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা বলছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন চাঁদ দেখা ‘বৈজ্ঞানিকভাবে অসম্ভব’।খবর মিডল ইস্ট আইয়ের।

আমিরাতের আমিরাতের শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসএএএসএসটি) জানিয়েছে, নির্ধারিত দিনে চাঁদের অবস্থান ও সূর্যাস্ত-পরবর্তী দৃশ্যমানতার হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে না। একই মত দিয়েছেন আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ। তার ভাষায়, ওই দিন চাঁদ দেখার দাবি উঠলে তা হবে ‘ভুল পর্যবেক্ষণ’।

এদিকে যুক্তরাজ্যের নিউ ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাদ আহমেদ বলেন, ১৭ ফেব্রুয়ারি শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।

গত কয়েক বছর ধরে অভিযোগ উঠেছে, চাঁদ দেখা যাক বা না যাক সৌদি আরব তাদের দাপ্তরিক ক্যালেন্ডার অনুসারেই রমজান ও ঈদের ঘোষণা দিয়ে থাকে। গত বছরের ২৬ মার্চ সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছিল, চাঁদ দেখার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ রয়েছে।

চলতি বছরও সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরুর সম্ভাবনা জোরালো। তবে আমিরাতসহ প্রতিবেশী দেশগুলো সৌদি সিদ্ধান্ত অনুসরণ করবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

ওমান ইতোমধ্যে জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা সম্ভব নয়। কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে যদি আমিরাত সৌদি ঘোষণার সঙ্গে একমত না হয়, তাহলে উপসাগরীয় অঞ্চলে রমজান শুরুর তারিখ নিয়ে ভিন্নতা ও বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা