ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

এলিয়েন সংক্রান্ত সব গোপন ফাইল প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
প্রতীকী ছবি

ভিনগ্রহের প্রাণ বা এলিয়েন নিয়ে দীর্ঘদিনের রহস্যের জট খুলতে এক অভাবনীয় পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে মার্কিন সরকারের কাছে থাকা সমস্ত গোপন নথি প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দেবেন যেন তারা ‘বহির্জাগতিক প্রাণ, অজ্ঞাত মহাজাগতিক ঘটনা (ইউএপি) এবং ইউএফও’ সম্পর্কিত নথিগুলো চিহ্নিত করে তা জনসমক্ষে প্রকাশের প্রক্রিয়া শুরু করেন।

এই আলোচনার সূত্রপাত হয় গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি মন্তব্য ভাইরাল হওয়ার পর। এক পডকাস্ট সাক্ষাৎকারে ওবামাকে জিজ্ঞেস করা হয়েছিল ভিনগ্রহবাসীরা ‘বাস্তব’ কি না। জবাবে ওবামা কিছুটা রহস্য রেখে বলেছিলেন,ওরা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এরিয়া ৫১-এ তাদের আটকে রাখার মতো কোনো ভূগর্ভস্থ স্থাপনা নেই, যদি না বিশাল কোনো ষড়যন্ত্রের মাধ্যমে স্বয়ং প্রেসিডেন্টের কাছ থেকেও বিষয়টি লুকিয়ে রাখা হয়। ওবামার এই মন্তব্য ঘিরেই নতুন করে তোলপাড় শুরু হয় মার্কিন রাজনীতি ও বিজ্ঞান মহলে।

বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওবামার মন্তব্যের সমালোচনা করে বলেন, ওবামা ‘গোপন তথ্য’ ফাঁস করে দিয়েছেন। এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট না করে ট্রাম্প বলেন, ওরা বাস্তব কি না, আমি জানি না। তবে তিনি কৌতুক করে বলেন, নথিপত্র গোপনীয়তার তালিকা থেকে বাদ দিয়ে তিনি হয়তো ওবামাকে এই আইনি ঝামেলা থেকে মুক্তি দিতে পারেন।

এর আগে এই সপ্তাহের শুরুতেই ওবামা অবশ্য পরিষ্কার করেছিলেন , ভিনগ্রহবাসীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এমন কোনো অকাট্য প্রমাণ তিনি দেখেননি, তবে মহাবিশ্বের বিশালতার কথা চিন্তা করলে অন্য কোথাও প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প একটি পডকাস্টে দাবি করেছেন, ভিনগ্রহের প্রাণী নিয়ে কথা বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ প্রস্তুত। এমনকি এ বিষয়ে তার একটি বিশেষ ভাষণও তৈরি করা আছে, যা তিনি সঠিক সময়ে দেবেন।

লারা ট্রাম্পের এই দাবিতে স্বয়ং হোয়াইট হাউসও কিছুটা বিস্মিত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার এক প্রশ্নের জবাবে হেসে বলেন, ভিনগ্রহবাসী নিয়ে কোনো ভাষণ—এটা আমার কাছেও একদম নতুন খবর।

২০১৭ সালে পেন্টাগনের কিছু ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই ইউএফও নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রবল কৌতূহল তৈরি হয়। এর জেরে ২০২২ সালে মার্কিন কংগ্রেসে দীর্ঘ ৫০ বছর পর ইউএফও সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।

যদিও তখন কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌবাহিনীর জাহাজের ওপর দেখা যাওয়া রহস্যময় বস্তুগুলো সম্ভবত ড্রোন ছিল। তবে পেন্টাগন এখন পর্যন্ত এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সামরিক বাহিনীর অধিকাংশ প্রতিবেদনই অমীমাংসিত রয়ে গেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম করায় যে পরিণতি হলো তরুণীর
ভারতের তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সি মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।  পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহত তরুণীর নাম কল্যাণী। আদিলাবাদ জেলার বাসিন্দা তিনি। তার বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বিয়ের বাগদানের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে। ২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মামার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মা-বাবাকে জানান কল্যাণী।  এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেন বাবা— এমন অভিযোগ পুলিশের। পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।  এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন কৈলাস। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে তিনি পরিবারের সদস্য ও গ্রামবাসীকে জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করেন। এতে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন কৈলাস— পুলিশের এমন দাবি। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে। আরটিভি/এসআর
মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম করায় যে পরিণতি হলো তরুণীর
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল।
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক (নাটক) নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন।
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দুটি করে স্পেসএক্সের শেয়ার দেবেন মাস্ক
যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দুটি করে স্পেসএক্সের শেয়ার দেবেন মাস্ক
আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট
বিশ্বজুড়ে আবারও উদ্বেগ তৈরি করেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১। কানাডায় প্রথম শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, চীন, স্পেনসহ বিশ্বের অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন ধরন।
আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট
আরও পড়ুন
ডিজনির আট টিভি চ্যানেলের পক্ষে আদালতের রায়
আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হয়ে পড়ছে ইসরায়েল: ট্রাম্পের বিশেষ দূত
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া