ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তরুণীকে নির্যাতন করেও ছাড়েনি ৭ ধর্ষক, ট্রান্সফার করায় ব্যাংকের অর্থ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের শিলচর শহরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী এক তরুণীকে ৭ জন মিলে গণধর্ষণ করে। পাশাপাশি তার কাছ থেকে জোরপূর্বক ১০ হাজার রুপি স্থানান্তর করানো হয়। ঘটনাটি ঘটেছে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় তরুণী তার প্রেমিকের সঙ্গে বাইরে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ৭-৮ জনের একটি দল হাজির হয়ে তাদের ওপর হঠাৎ আক্রমণ চালায়। চাকু দেখিয়ে তরুণীকে ধরে একে একে ধর্ষণ করা হয়, এবং প্রেমিকের সামনেই তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, বাইপাস রোডে তারা গাড়িতে ছিলেন, তখনই একটি মাহিন্দ্রা থার গাড়িতে ওই দুষ্কৃতকারীরা এসে হামলা চালায়।

ঘটনার পর শিলচর সদর পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী তরুণী দু’জনকে শনাক্ত করেছেন, যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তাদের নাম হলো নীলোৎপল দাস (২৫) এবং সুবল দাস (২৭)। উভয়ই শিলচরের আশ্রম রোড এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার বিবৃতি রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় শহরের নাগরিকদের মধ্যে বিপুল ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

রাজনৈতিক নেতারাও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, শিলচর, আসামে সংঘটিত গণধর্ষণের খবর অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নেই, অথচ নির্বাচনি ভিআইপিদের পুরো নিরাপত্তা দেওয়া হয়।

নাগরিকরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
আরও পড়ুন
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী