ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মার্কিন নাগরিকদের ১৫ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলা ও ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলার ঘটনায় ১৫টি দেশ ও অঞ্চল থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

স্থানীয় সময় সোমবার (২ মার্চ) এক জরুরি বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরা নামদার ‘এখনই প্রস্থান করুন’ বলে কঠোর নির্দেশনা দেন। সতর্কতামূলক এই তালিকায় রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড।

সর্বশেষ খবরে জানা গেছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় ওই অঞ্চলে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে আল জাজিরার ওয়াশিংটন সংবাদদাতা প্যাটি কুলহান জানিয়েছেন, হাজার হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। বাণিজ্যিক বিমান চলাচল প্রায় বন্ধ থাকায় কীভাবে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা হবে, তা এখনও পরিষ্কার নয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে প্রতিশোধমূলক এই হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরাসরি হামলার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

মার্কিন প্রশাসন এই ঘটনাকে ‘চরম আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। চলমান উত্তেজনা অব্যাহত থাকলে পুরো অঞ্চল একটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু, সরকার গঠনে এগিয়ে আইজেনকট!
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি।
ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু, সরকার গঠনে এগিয়ে আইজেনকট!
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দুর্গম পাহাড়ে পর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই কলেজ শিক্ষার্থী।
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
আরও পড়ুন
হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা
মার্কিন নাগরিক সেজে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেপ্তার
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ