ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব শিগগিরই দেওয়া হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:১২ এএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার জবাব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) রাতে মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এর আগে সোমবার রাতে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবনের সামান্য ক্ষতি হয়েছে এবং সীমিত আকারে আগুন লাগে। নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রতিশোধের বিষয়টি খুব শিগগিরই স্পষ্ট করা হবে। তবে ইরানের ভূখণ্ডে স্থল অভিযানের সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের ভাষায়, আমরা ইতোমধ্যে তাদের অনেক মূল্য দিতে বাধ্য করেছি। তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল সময়ের ব্যাপার। কখন লক্ষ্য অর্জন করা হবে, তা আমি জানি। সময় খুব কাছাকাছি।

ইরানের বর্তমান শাসনক্ষমতা কার হাতে এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, খুব শিগগিরই আপনারা এ বিষয়ে জানতে পারবেন।

আরও পড়ুন

মার্কিন স্থাপনা বা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আরও হামলার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা যুদ্ধেরই অংশ মানুষ পছন্দ করুক বা না করুক।

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এরপর থেকে ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি ও মার্কিন বাহিনীও। ফলে অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু, সরকার গঠনে এগিয়ে আইজেনকট!
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি।
ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু, সরকার গঠনে এগিয়ে আইজেনকট!
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দুর্গম পাহাড়ে পর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই কলেজ শিক্ষার্থী।
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
আরও পড়ুন
‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
কংগ্রেসে হারের পর এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ট্রাম্প
‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে হারার পর ট্রাম্প