ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু, যাত্রীদের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো।

শনিবার (৭ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর (ডিএক্সবি) এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি)) সীমিত পরিসরে ফ্লাইট চালু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে নিশ্চিত বুকিং ছাড়া বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিতে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিয়মিত ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে সংক্ষিপ্ত বিরতির পর পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইনস। যেসব যাত্রীর আজ বিকেলের ফ্লাইটের জন্য নিশ্চিত বুকিং রয়েছে, তারা নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যেতে পারবেন। একই নিয়ম ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। তবে ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রে সংযোগ ফ্লাইট সচল থাকতে হবে।

এদিকে ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়া যাত্রীদের জন্য কয়েকটি বিকল্প সুযোগ রাখা হয়েছে। যাত্রীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নতুন করে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করা হলে সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর সরাসরি বুকিং করা যাত্রীরা এমিরেটস এয়ারলাইনের সহায়তা পোর্টালের মাধ্যমে বুকিং পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুন

এছাড়া সরাসরি বুকিং করা যাত্রীরা অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। আর ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করা হলে এজেন্টের মাধ্যমেই রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিমান সংস্থাগুলো যাত্রীদেরকে তাদের যোগাযোগের তথ্য ও বুকিংয়ের বিস্তারিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত তথ্য পাওয়া যায়। সূত্র: গালফ নিউজ

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এবার গুরুতর অভিযোগে গ্রেপ্তার মেগানের বাবা
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কলের বাবা থমাস মার্কল সিনিয়রকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। 
মেয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এবার গুরুতর অভিযোগে গ্রেপ্তার মেগানের বাবা
হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে নতুন ঝড় ‘পেনা’
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে নতুন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘পেনা’। 
হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে নতুন ঝড় ‘পেনা’
হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে চুরি করা গাড়িতে একাধিক আগ্নেয়াস্ত্রসহ ভেনেজুয়েলার এক নাগরিককে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস।
হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার বিশাল তোরণ নির্মাণের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে আবারও গতি ফিরেছে।
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
আরও পড়ুন
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
১২ বছরের অপেক্ষার পর অন্তঃসত্ত্বা, যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য