ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইরানে এবার স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম
ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে চলমান আকাশ ও নৌ যুদ্ধের পর এবার সরাসরি স্থল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি শক্তিশালী দল মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা বর্তমানে রণক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছেন। খবর আল–জাজিরার।

অভিযান পরিচালনার জন্য মেরিন সেনাদের সঙ্গে রয়েছে সর্বাধুনিক উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। এই জাহাজটি বিশেষ প্রযুক্তিতে তৈরি, যা সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে সেনা নামানোর পাশাপাশি আকাশপথেও সহায়তা দিতে সক্ষম। মূলত এই উভচর রণতরি থেকেই মেরিন সেনারা সরাসরি ইরানি উপকূলে বা কৌশলগত অঞ্চলগুলোতে নামবেন। যুদ্ধ শুরুর পর থেকে এটিই হবে কোনো মার্কিন স্থলবাহিনীর প্রথম সরাসরি রণক্ষেত্রে প্রবেশ।

৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট মার্কিন বাহিনীর অন্যতম চৌকস দল হিসেবে পরিচিত। তারা মূলত দ্রুত সাড়াদানকারী বাহিনী হিসেবে কাজ করে।

আরও পড়ুন

পেন্টাগন সূত্র জানিয়েছে, কোনো জরুরি সংকট মোকাবিলা, উদ্ধার অভিযান কিংবা ইরানের কোনো নির্দিষ্ট অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে এই স্থলসেনাদের ব্যবহার করা হবে। ‘ইউএসএস ত্রিপোলি’ থেকে ড্রোন ও এফ-৩৫বি লাইটনিং-২ যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারে, যা স্থল অভিযানে থাকা সেনাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।

সামরিক বিশ্লেষকদের মতে, এতদিন কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা চালানো হলেও এখন স্থলসেনা পাঠানোর অর্থ হলো যুদ্ধের তীব্রতা আরও বহুগুণ বাড়তে যাচ্ছে। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট, যুক্তরাষ্ট্র কেবল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতেই সীমাবদ্ধ নেই, বরং একটি দীর্ঘমেয়াদী এবং সর্বাত্মক যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) মার্কিন স্থলসেনা মোতায়েনের খবরের পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, পারস্য উপসাগরে যেকোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা চালানো হলে মার্কিন বাহিনীর জন্য তা হবে এক বিশাল ‘কবরস্থান’। ওদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ কমান্ড ইতিমধ্যে স্থল অভিযানের বিভিন্ন নকশা চূড়ান্ত করেছে বলে জানা গেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা