ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। শনিবার (২১ মার্চ) এ হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।

ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ভূগর্ভস্থ এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে যা মাটির গভীরে থাকা শক্ত কাঠামো ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি।

এর আগে, ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের নিশ্চিত বিবৃতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের সময়ও নাতাঞ্জ ও ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ভারী বোমা ব্যবহারের অভিযোগ ওঠে। ওই সময়ও এমন অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা গভীর ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম।

আরও পড়ুন

সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহল সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও 
সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পদে এসব কর্মী নিয়োগ দেয়া হবে।
সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও 
তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া
ভূমধ্যসাগরে সামুদ্রিক সীমানা নির্ধারণে তুরস্কের সঙ্গে করা চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে লিবিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার (২০ অক্টোবর) এ সিদ্ধান্তের মধ্য দিয়ে চুক্তিটির বিরোধিতা এবং আঙ্কারার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্নের আগের অবস্থান থেকে সরে দাঁড়াল দেশটির আইনসভা।
তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া
১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে মধ্যপ্রাচ্যের ১২টি দেশে থাকা মার্কিন দূতাবাস। 
১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
মোদিকে ভারতের সবচেয়ে বড় কাপুরুষ বললেন অভিজিৎ দীপকে  
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির ‘সবচেয়ে বড় কাপুরুষ’ বলে অভিহিত করেছেন।
মোদিকে ভারতের সবচেয়ে বড় কাপুরুষ বললেন অভিজিৎ দীপকে  
এবার ভারতবিরোধী রাবণ পোস্টারে ড. ইউনূসের ছবি
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এবার দেখা গেল অদ্ভুতদর্শন রাবণের পোস্টার। সেখানে রাবণের ১০ মাথায় বসানো ছিল ড. ইউনূস, মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্কসহ বিশ্ববরেণ্য ও ভারতে জনপ্রিয় রাজনীতিবিদদের মুখচ্ছবি।
এবার ভারতবিরোধী রাবণ পোস্টারে ড. ইউনূসের ছবি
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে ইরান আতংক, একযোগে তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা
ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন 
সৌদি-হুথি সংঘাত বন্ধে সহযোগিতায় প্রস্তুত ইরান
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প