ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

এবার ভারতবিরোধী রাবণ পোস্টারে ড. ইউনূসের ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এবার দেখা গেল অদ্ভুতদর্শন রাবণের পোস্টার। সেখানে রাবণের ১০ মাথায় বসানো ছিল ড. ইউনূস, মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্কসহ বিশ্ববরেণ্য ও ভারতে জনপ্রিয় রাজনীতিবিদদের মুখচ্ছবি। পোস্টারের নাম দেওয়া হয়েছে ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’। এর আগের বছর দেশটির দুর্গাপূজা মণ্ডপে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিকৃত করে অসুর রূপে উপস্থাপন হয়েছিল।

এ পোস্টার প্রচার করেছে সনাতন রক্ষা সংগঠন। পোস্টারে রাবণের দশ মাথায় প্রতীকী হিসেবে জনপ্রিয় ওই ব্যক্তিদের ছবি ব্যবহার করেছে সংগঠনটি।

ওই রাবণের পোস্টারে ছিল ভারতের সাবেক এমএলএ আতিক আহমেদ ও মুক্তার আনসারির ছবি, আজম খান, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ছবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্ক, বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতীয় আইনজীবী প্রশান্ত ভূষণ, জর্জ সরোস ও ইলহান ওমরের ছবি।

মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তরপ্রদেশে উদযাপিত হবে দশেরা বা ‘রাবণ দহন’ উৎসব। সে উৎসব উপলক্ষে প্রচার করা এই পোস্টার এবার উৎসবে যোগ করেছে এক ভিন্ন ও রাজনৈতিক মাত্রা।

ভারতীয় এক গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির কর্মীরা লক্ষ্ণৌয়ের এক স্থান থেকে এরকম একটি পোস্টার অপসারণ করছেন।

সমাজবাদী পার্টির এক সংসদ সদস্য পোস্টারে অখিলেশ যাদবের ছবি ব্যবহার প্রসঙ্গে বলেন, সামনের বছর আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে বিজেপি চিন্তিত।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারাগারে থেকেও বলিউডে হত্যা-হামলা, কে এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই?
বলিউড তারকাদের ঘিরে হামলা ও হুমকির ঘটনায় আবারও আলোচনায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মুম্বাইয়ে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর বিষ্ণোই চক্রের নামে ছড়িয়ে পড়া একটি বার্তায় হামলার দায় স্বীকারের পাশাপাশি সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে।
কারাগারে থেকেও বলিউডে হত্যা-হামলা, কে এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই?
আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় জমি থেকে দুই দিনের উচ্ছেদ অভিযানে ১ হাজার ১০০টিরও বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই বাংলাভাষী মুসলিম।
আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর...
ভারতের দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে একটি বিজ্ঞাপনের বিলবোর্ডকে মূল সড়কের রাস্তা ভেবে তাতে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন এক ট্রাকচালক।
বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর...
চাকরির সাক্ষাৎকারে নারীকে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
চাকরির সাক্ষাৎকারে এক নারীকে তার পারিবারিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছেন মানবসম্পদ বিভাগের (এইচআর) এক প্রতিনিধি।
চাকরির সাক্ষাৎকারে নারীকে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী, অতঃপর...
ভারতের উত্তর প্রদেশে টাকার বিনিময়ে দেড় মাস বয়সি সন্তানকে বিক্রি করে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী, অতঃপর...
আরও পড়ুন
গাড়িতে জোর করে তুলে নেওয়ার অভিযোগ মডেল আকাঙ্ক্ষার
আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী
বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর...