ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাকি কেতাবচি।  ছবি: সংগৃহীত

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

রোববার (১৮ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। নতুন দায়িত্ব নিয়ে আখলাকি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে হামলা চালালে তার জবাব হবে অপ্রত্যাশিত ও ব্যাপক।

পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে আখলাকির পক্ষে ২৩৭টি এবং বিপক্ষে ১৫টি ভোট পড়ে। মোট ২৭৭টি ভোটের মধ্যে কোনো ভোটই বাতিল বা বিরত হিসেবে গণ্য হয়নি। ভিডিও সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত অধিবেশনে তার পক্ষে ও বিপক্ষে বক্তব্য শোনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনাও পর্যালোচনা করেন আইনপ্রণেতারা।

এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান হলো। এর আগে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলায় নিহত হন। এরপর মাজিদ এবন আল-রেজা ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ভোটের আগে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দেন আখলাকি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে হামলা চালালে ইরানের জনগণ ও ইসলামি যোদ্ধাদের জবাব হবে অপ্রত্যাশিত ও ব্যাপক। এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যেসব পরিণতি তৈরি হবে, তার দায় ওয়াশিংটন ও তার মিত্রদের নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

আখলাকি আরও দাবি করেন, গত ৩৫ বছর ধরে তিনি শত্রুদের হত্যার তালিকায় রয়েছেন। একই সঙ্গে ইরান যাকে প্রতিরোধ ফ্রন্ট বলে অভিহিত করে, সেটিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি।

নতুন প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের প্রতিরক্ষা উৎপাদন বাড়ানো, সামরিক গবেষণা জোরদার করা এবং বর্তমান নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামোকে আরও কার্যকর করাই হবে তার প্রধান লক্ষ্য।

দীর্ঘদিন ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আখলাকি। এর আগে তিনি দেশটির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান ছিলেন। ক্ষেপণাস্ত্র-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

সূত্র: রয়টার্স, আনাদোলু এ্যাজেন্সী


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা, চাপে ইসরায়েল 
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মুখোশধারী ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন ইউরোপের একদল কূটনীতিক।
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলা, চাপে ইসরায়েল 
পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
শুক্রবার (১৬ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরে আবু ফালাহ এলাকার কাছে ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের কার্যক্রমের সংবাদ সংগ্রহ করছিলেন ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক লেভিন। এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাকে ও কয়েকজন ফিলিস্তিনিকে নির্মমভাবে মারধর করে। 
পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
সৌদি-হুথি সংঘাত বন্ধে সহযোগিতায় প্রস্তুত ইরান
সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনা রাজনৈতিকভাবে সমাধানকে ইরান সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সৌদি-হুথি সংঘাত বন্ধে সহযোগিতায় প্রস্তুত ইরান
পরিবারসহ ওমরাহ করতে গিয়ে রিয়াদে হুতিদের হামলায় নিহত ইউসুফ
মদিনাগামী ফ্লাইটের জন্য পরিবারের অন্য সদস্যরা অপেক্ষা করছিলেন। এ সময় জুস কিনতে বড় ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিলেন ভারতের হায়দরাবাদের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ আলি।
পরিবারসহ ওমরাহ করতে গিয়ে রিয়াদে হুতিদের হামলায় নিহত ইউসুফ
প্রথম ভাসমান গ্যাস উত্তোলন প্ল্যাটফর্ম চালু করল তুরস্ক
কৃষ্ণসাগরে প্রাকৃতিক গ্যাস উত্তোলন দ্বিগুণ করে ২০২৭ সালে দৈনিক ২ কোটি ঘনমিটারে উন্নীত করার পরিকল্পনা করেছে তুরস্ক।
প্রথম ভাসমান গ্যাস উত্তোলন প্ল্যাটফর্ম চালু করল তুরস্ক
আরও পড়ুন
সৌদি-হুথি সংঘাত বন্ধে সহযোগিতায় প্রস্তুত ইরান
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম