ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান আকাশযুদ্ধে একের পর এক চমক দেখাচ্ছে ইরান।

শনিবার (৪ এপ্রিল) দেশটির ঐতিহাসিক শহর ইসফাহানের সংবেদনশীল আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি অতি-আধুনিক ‘এমকিউ-১ প্রিডেটর’ অ্যাটাক ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে তেহরান।

ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সম্পূর্ণ নিজস্ব ও উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়।

এর আগে শুক্রবারও মার্কিন বিমানবাহিনীর ওপর বড় ধরনের বিপর্যয় নেমে এসেছিল। দক্ষিণ-পূর্ব ইরানে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত শক্তিশালী ও ভারী ‘এফ-১৫-ই স্ট্রাইক ইগল’ যুদ্ধবিমান ভূপাতিত করে আইআরজিসি। একই দিন হরমুজ প্রণালির কাছে খুব নিচু দিয়ে হামলা চালাতে দক্ষ আরও একটি মার্কিন ‘এ-১০ থান্ডারবোল্ট টু’ যুদ্ধবিমান নিখুঁত নিশানায় মাটিতে নামিয়ে আনে ইরানি সেনারা।

আরও পড়ুন

পেন্টাগন সূত্রে জানা গেছে, বিধ্বস্ত এ-১০ বিমানের পাইলট চরম দক্ষতায় বিমানটিকে ইরানের মূল আকাশসীমা থেকে বের করে নিতে সমর্থ হন। তবে শেষ রক্ষা হয়নি; বিমানটি পরবর্তীতে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরের নীল পানিতে আছড়ে পড়ে। পাইলট প্যারাসুটে করে একটি উপসাগরীয় আরব দেশে অবতরণ করতে সক্ষম হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, শুক্রবার ভূপাতিত হওয়া এফ-১৫-ই যুদ্ধবিমানের দুজন ক্রু বা পাইলটের মধ্যে একজনকে অত্যন্ত রক্তক্ষয়ী ও ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার অভিযান চালিয়ে আগেই উদ্ধার করেছিল মার্কিন সেনারা। কিন্তু বিমানের দ্বিতীয় ক্রু এখনো দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, সেই নিখোঁজ ক্রুকে হন্যে হয়ে উদ্ধার করতে গতকাল শুক্রবার রাতেই সরাসরি ইরানের ভূখণ্ডে প্রবেশ করেছে মার্কিন বিশেষ সামরিক বাহিনী ‘স্পেশাল ফোর্স’ বা কমান্ডোরা। মার্কিন হেলিকপ্টারগুলো যখন সেনাকে উদ্ধারে নিচু দিয়ে উড়ছিল, তখন চারপাশ থেকে তীব্র প্রতিরোধ গড়ে তোলে ইরানি বর্ডার পুলিশ।

তাদের হালকা অস্ত্রের মুহুর্মুহু গুলিতে উদ্ধারকারী একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়া বের হতে থাকে। তবে চরম দক্ষতায় সেটি অক্ষত অবস্থায় পরবর্তীতে ইরাক সীমান্তের নিরাপদ ঘাঁটিতে অবতরণ করতে সক্ষম হয়। মার্কিন কমান্ডোরা যখন তাদের সেনার জীবন বাঁচাতে মরিয়া হয়ে তল্লাশি চালাচ্ছে, ঠিক তখনই ওই পাইলটকে যুদ্ধবন্দি করতে এবং বিশাল নগদ পুরস্কারের আশায় পাহাড়ি উপত্যকায় পাল্টা চিরুনি অভিযান চালাচ্ছে স্থানীয় ইরানি মিলিশিয়ারা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র