ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যে বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়ে ইরানকে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে এ পথ থেকে টোল নিতে দেওয়া হবে না। বরং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রই টোল নেবে।

সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল নেওয়ার কোনো ব্যবস্থা চালু করে, তবে সে বিষয়ে তিনি সম্মত হবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ইরানকে টোল নিতে দেব না। এর বদলে আমরাই নেব। আমরা কেন টোল নেব না? আমরা বিজয়ী। আমরা জিতেছি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্র যদি সরাসরি টোল আদায়ের মতো কোনো পদক্ষেপ নিতে চায়, তবে সেক্ষেত্রে অঞ্চলটিতে তাদের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হতে পারে।

এদিকে একই সংবাদ সম্মেলনে ইরানকে আরও কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, তার বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো গ্রহণযোগ্য চুক্তিতে না আসে, তাহলে দেশটিকে “এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে”।

ট্রাম্প জানান, ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমঝোতায় না এলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, পুরো দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে। আর সেটি হতে পারে কাল রাতেই।

তবে ট্রাম্পের এমন হুমকির জবাবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। তেহরানের দাবি, যদি কোনো চুক্তি হয়, তবে সেটি হতে হবে স্থায়ীভাবে হামলা বন্ধের ভিত্তিতে এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণও দিতে হবে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানকে একটি “গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব” দিয়েছে এবং দেশটির নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তবে তার এই বক্তব্যের কিছুক্ষণ পরই ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এ পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে যায়। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে।

সূত্র: আলজাজিরা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের