ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির মামলার বিচার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির মামলার বিচার আবারও শুরু হচ্ছে। দেশটির আদালত জানিয়েছে, রোববার (১২ এপ্রিল) থেকে পুনরায় এ মামলার শুনানি শুরু হবে।

ইরানের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের আদালতের এক মুখপাত্র এ তথ্য জানান।

আদালতের এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মামলার শুনানি আবার শুরু হবে। এ মামলার শুনানি প্রতি সপ্তাহে রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে।

নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কয়েক বছরের তদন্ত শেষে ২০১৯ সালে তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ গঠন করা হয়।

তবে শুরু থেকেই নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন

২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তার কারাদণ্ডের সম্ভাবনাও রয়েছে। তবে দাপ্তরিক ব্যস্ততা এবং বিভিন্ন পরিস্থিতির কারণে বিচার কার্যক্রম একাধিকবার পিছিয়ে যায়। এখন পর্যন্ত মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি কবে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি।

সূত্র: আল জাজিরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
আরও পড়ুন
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য
ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে. সিমনস