ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সমালোচনার মুখে যিশু রূপে নিজের ছবি মুছে ফেললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

তীব্র সমালোচনার মুখে যিশুর মতো চিত্রায়িত নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রোববার(১২ এপ্রিল) ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ ছবিটি প্রকাশ করা হয়। তবে ব্যাপক সমালোচনার পর সোমবার সেটি সরিয়ে নেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওই ছবিতে ট্রাম্পকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রাখতে দেখা যায়, যা অনেকের কাছে যিশুর নিরাময় দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে হয়েছে।

ছবিটি প্রকাশের আগে ট্রাম্প আরেকটি পোস্টে পোপের সমালোচনা করেন। তিনি পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘বৈদেশিক নীতিতে জঘন্য’ বলে মন্তব্য করেন, যা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন ছবিটি তাকে একজন চিকিৎসক বা রেড ক্রসের কর্মী হিসেবে উপস্থাপন করবে। তিনি আরও দাবি করেন, এটি রেড ক্রসের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতীকী চিত্র ছিল, যাকে তিনি সমর্থন করেন।

ট্রাম্প আরও বলেন, তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।

অন্যদিকে, পোপ লিও বিষয়টি নিয়ে সরাসরি বিতর্কে জড়াতে চান না বলে জানিয়েছেন। আলজিয়ার্স সফরের পথে তিনি বলেন, আমি তার সঙ্গে বিতর্কে যেতে চাই না। প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ হিসেবে তিনি চারটি আফ্রিকান দেশে ১১ দিনের সফর শুরু করেছেন।

আরও পড়ুন

পোপ লিও আরও বলেন, তিনি যুদ্ধবিরোধী অবস্থানে অটল থাকবেন এবং শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার ন্যায্য সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে তরুণীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে শুক্রবার সকালে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন।
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের