ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২২০০ জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিককে বড় শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত

কেনিয়ার একটি আদালত জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা করার দায়ে এক চীনা নাগরিককে ১০ লাখ শিলিং (প্রায় ৭,৭৪৬ ডলার) জরিমানা এবং ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রায় ঘোষণা করে আদালতের ম্যাজিস্ট্রেট। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আদালত সূত্রে জানা গেছে, চীনা নাগরিক ঝাং কেকুনকে গত মাসে নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার লাগেজ থেকে ২,২০০টিরও বেশি জীবিত গার্ডেন পিঁপড়া উদ্ধার করা হয়।

আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, সাম্প্রতিক সময়ে দেশে পিঁপড়া পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় কঠোর শাস্তি প্রয়োজন। যাতে এটি অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে।

আরও পড়ুন

তদন্তে উঠে এসেছে, এসব পিঁপড়া মূলত চীনের বাজারে পাচার করা হচ্ছিল, যেখানে শৌখিন সংগ্রাহকরা ‘ফর্মিকারিয়াম’ নামে পরিচিত স্বচ্ছ পাত্রের মধ্যে পিঁপড়ার কলোনি তৈরি করে তাদের জটিল সামাজিক আচরণ পর্যবেক্ষণ করেন এবং এর জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করেন।

প্রথমে ঝাং কেকুন জীবন্ত বন্যপ্রাণী বাণিজ্যের অভিযোগ অস্বীকার করলেও পরে দোষ স্বীকার করেন তিনি। তবে তার আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মামলায় আরও এক কেনিয়ান নাগরিক চার্লস মওয়াঙ্গির নাম উঠে এসেছে, যাকে পিঁপড়াগুলো সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। বুধবার তার মামলার শুনানি হয়নি।

রায়ে ম্যাজিস্ট্রেট আইরিন গিচোবি বলেন, বড় পরিমাণে গার্ডেন পিঁপড়া সংগ্রহ ও পাচারের ঘটনা বৃদ্ধি এবং এর পরিবেশগত নেতিবাচক প্রভাব বিবেচনায় কঠোর শাস্তি দেয়া জরুরি।

উল্লেখ্য, গত বছরও হাজার হাজার পিঁপড়া পাচারের চেষ্টার দায়ে চার ব্যক্তিকে প্রত্যেককে ১০ লাখ শিলিং জরিমানা করা হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা তখন সতর্ক করেছিলেন, হাতির দাঁতের মতো ঐতিহ্যবাহী পাচারের পরিবর্তে এখন কম পরিচিত প্রাণীর দিকে পাচারকারীদের ঝোঁক বাড়ছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ