ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পদত্যাগের চাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার!

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও তীব্র বিতর্ক শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগকে কেন্দ্র করে এবার পদত্যাগের চাপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বিতর্কের কেন্দ্রে রয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ পিটার ম্যান্ডেলসন। তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী স্টারমার। কিন্তু পরে জানা যায়, নিরাপত্তা যাচাইয়ে তিনি অনুমোদন পাননি। তবুও তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানা যায়।

এই ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে। অনেকেই প্রশ্ন তুলছেন, এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রধানমন্ত্রী কীভাবে জানতেন না।

প্রধানমন্ত্রী স্টারমার দাবি করেছেন, তিনি বিষয়টি সম্পর্কে আগে জানতেন না। তিনি বলেন, বিষয়টি জানার পর তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। সংসদে সব তথ্য স্বচ্ছভাবে তুলে ধরার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিকে এই সিদ্ধান্তের দায় নিয়ে পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা অলি রবিন্স।

আরও পড়ুন

বিতর্ক আরও বেড়েছে কারণ ম্যান্ডেলসনের সঙ্গে সম্পর্ক ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের। এ কারণেই অনেকেই তাকে ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসেবে দেখেছিলেন।

বিরোধী দল রক্ষণশীল পার্টির নেতা কেমি বাডেনোক বলেছেন, প্রধানমন্ত্রী বিষয়টি জানতেন না এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। তার মতে, পুরো ঘটনাই সন্দেহজনক এবং এর শেষ পরিণতি হতে পারে প্রধানমন্ত্রীর পদত্যাগ।

অন্যদিকে উদারপন্থী দলের নেতা এড ডেভি বলেছেন, যদি প্রধানমন্ত্রী সংসদকে ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই পদ ছাড়তে হবে।

তবে প্রধানমন্ত্রী স্টারমার এখনো পদত্যাগের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

এদিকে ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশ তদন্তও চলছে। যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

সব মিলিয়ে এই কেলেঙ্কারি যুক্তরাজ্যের রাজনীতিতে বড় সংকট তৈরি করেছে। এখন প্রশ্ন উঠছে, এই চাপের মুখে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন কি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার?

সূত্র: আল জাজিরা, এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
মহাকাশ কর্মসূচিতে আরও এক ধাপ এগোচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নিজস্ব চন্দ্রযান রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। চীনের চাং’ই-৮ চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোভারটি চাঁদের পৃষ্ঠে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
হঠাৎ চীন জ্বালানি তেলের সকল রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা আসতে চলেছে।  
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবর ভুয়া বলে দাবি করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হেনস্তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষাব্যবস্থার অনিয়মের জেরে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসের আশপাশে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে।
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল।
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
আরও পড়ুন
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ করলেন মিষ্টি
‘নজরুলকেও জামায়াত আমির পদত্যাগে বাধ্য করলে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না’