ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফোন বন্ধ করে ঘুমান, নেতানিয়াহুকে ব্লক করুন: ট্রাম্পকে ইরানি দূতাবাসের ট্রল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালি ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবির জবাবে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। একই সঙ্গে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ট্রাম্পকে উদ্দেশ করে মন্তব্য করে, যা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

দূতাবাসের ওই পোস্টে ট্রাম্পকে কয়েকটি ‘পরামর্শ’ দেওয়া হয়। এর মধ্যে ছিল—অতিরিক্ত উচ্ছ্বাস না দেখানো, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ফোন বন্ধ রেখে বিশ্রাম নেওয়া এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে (বিবি) অন্তত এক সপ্তাহের জন্য ‘ব্লক’ করে রাখা। এমনকি রাতে হালকা খাবার খেয়ে শান্তিতে ঘুমানোর কথাও বলা হয়।

এর আগে শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি কখনো আর বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। ট্রাম্প এই ঘটনাকে “বিশ্বের জন্য একটি দুর্দান্ত দিন” হিসেবেও উল্লেখ করেন।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি অভিযোগ করেন, ট্রাম্প এক ঘণ্টার মধ্যেই একাধিক মিথ্যা দাবি করেছেন। পাশাপাশি সতর্ক করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরান চাইলে হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে—যা ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত অবস্থান নির্দেশ করে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
মহাকাশ কর্মসূচিতে আরও এক ধাপ এগোচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নিজস্ব চন্দ্রযান রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। চীনের চাং’ই-৮ চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোভারটি চাঁদের পৃষ্ঠে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
হঠাৎ চীন জ্বালানি তেলের সকল রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা আসতে চলেছে।  
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবর ভুয়া বলে দাবি করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হেনস্তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষাব্যবস্থার অনিয়মের জেরে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসের আশপাশে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে।
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল।
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
আরও পড়ুন
ট্রাম্পের বরখাস্ত ঠেকাল আদালত, ফের দায়িত্বে রজার রোগফ
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?