ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মানুষের সঙ্গে একই কবরে গাড়ি, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ভালবাসার মানুষ মারা যাওয়ার পর তার আত্মার শান্তির জন্য তার কবরের পাশে প্রায় তিন কোটি টাকার গাড়ি কবর দিয়েছে পরিবার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি উত্তর-পূর্ব চিনের লিয়াওনিং প্রদেশে ঘটেছে।

‘সাংহাই ডেলি’ নামে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, কালো রঙের একটি মার্সিডিজ় বেঞ্জ লাল কাপড়ে মুড়ে মাটিতে গর্ত খুঁড়ে পোঁতা হচ্ছে।

জানা গেছে, জিন পরিবারের এক সদস্য মারা যাওয়ার পর প্রিয় মানুষের আত্মার শান্তি কামনার জন্য তার সমাধিস্থলের পাশে গর্ত খুঁড়ে সেখানে মার্সিডিজ় বেঞ্জ পোঁতা হয়।

গাড়িটির নম্বরপ্লেটে চারটি ৮ সংখ্যা দেখা গেছে। জিন পরিবারের দাবি, ৮ সংখ্যাটি খুব শুভ। দামি গাড়িটি সমাধিস্থলে পোঁতা থাকলে সেই মৃতের আত্মা শান্তি পাবে। বাংলাদেশি মুদ্রা অনুসারে গাড়িটির দাম ২ কোটি ৭০ লাখ টাকা (প্রায়)।

আরও পড়ুন

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসনের নজরে এলে ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

মাটিতে এভাবে গর্ত খুঁড়ে গাড়ি পুঁতে দেওয়া পরিবেশের পক্ষে ক্ষতিকর এবং পরিবারের সদস্যেরা কুসংস্কার থেকে এ ধরনের কাজ করেছেন বলে প্রশাসনের দাবি। প্রশাসন তদন্ত শুরু করে হস্তক্ষেপ করলে জিন পরিবারের তরফে ক্ষমাপ্রার্থনা করা হয়।

তাদের কাছ থেকে জরিমানা ধার্য করা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন