ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হঠাৎ মাটি খাচ্ছে বানররা, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
প্রতীকী ছবি

জিব্রাল্টারের ‘রক’-এ বসবাসকারী বানরদের মধ্যে অদ্ভুত এক আচরণ লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। পর্যটকদের দেওয়া জাঙ্ক ফুড খেয়ে সৃষ্ট পেটের সমস্যা থেকে বাঁচতে তারা মাটি খাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, ‘জিওফ্যাজি’ নামে পরিচিত এই মাটি খাওয়ার অভ্যাসটি বেশি দেখা যায় বার্বারি ম্যাকাউ প্রজাতির বানরদের মধ্যে, যারা পর্যটকদের সংস্পর্শে বেশি থাকে। ছুটির মৌসুমে এই প্রবণতা আরও বেড়ে যায়।

জিব্রাল্টারে প্রায় ২৩০টি বানর আটটি দলে বসবাস করে। স্থানীয় কর্তৃপক্ষ প্রতিদিন তাদের ফল, সবজি ও বীজ সরবরাহ করলেও পর্যটকেরা প্রায়ই চিপস, চকলেট, আইসক্রিমসহ বিভিন্ন জাঙ্ক ফুড খাওয়ায় বা বানররা সেগুলো নিয়ে নেয়।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাইমেট আচরণবিদ সিলভাঁ লেমোইন বলেন, জাঙ্ক ফুডের কারণে বানরদের অন্ত্রের অণুজীবের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। মাটিতে থাকা খনিজ ও ব্যাকটেরিয়া সেই ভারসাম্য পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।

২০২২ সালের গ্রীষ্ম থেকে ২০২৪ সালের বসন্ত পর্যন্ত পর্যবেক্ষণে দেখা যায়, বানরদের মোট খাদ্যের প্রায় এক-পঞ্চমাংশই আসে পর্যটকদের দেওয়া জাঙ্ক ফুড থেকে। যারা পর্যটকপ্রবণ এলাকায় থাকে, তারা দ্বিগুণ হারে এসব খাবার খায় এবং তারাই সবচেয়ে বেশি মাটি খায়।

গবেষকরা মোট ৪৪টি বানরকে ৪৬ বার মাটি খেতে দেখেছেন। কয়েকটি ক্ষেত্রে আইসক্রিম, বিস্কুট বা রুটি খাওয়ার পরপরই তারা মাটি খেয়েছে। শীতকালে পর্যটক কমে গেলে জাঙ্ক ফুড খাওয়ার হার প্রায় ৪০ শতাংশ এবং মাটি খাওয়ার প্রবণতা ৩০ শতাংশের বেশি কমে যায়।

গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টসে। এতে বলা হয়, বানররা একে অপরের কাছ থেকে এই অভ্যাস শিখছে এবং বিভিন্ন দল ভিন্ন ধরনের মাটি পছন্দ করে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষও কখনও কখনও মাটি খায়— বিশেষ করে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে গর্ভবতী নারীরা বমিভাব কমাতে বা খনিজের ঘাটতি পূরণে এটি গ্রহণ করেন। তবে জিব্রাল্টারের বানরদের ক্ষেত্রে এমন কোনো প্রবণতা দেখা যায়নি।

আরও পড়ুন

গবেষকদের মতে, উচ্চ ক্যালোরি ও কম আঁশযুক্ত খাবারের নেতিবাচক প্রভাব কমাতেই বানররা মাটি খেয়ে তাদের হজমতন্ত্রকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে।

যদিও পর্যটকদের বানরদের খাওয়ানো বা স্পর্শ করা নিষিদ্ধ, এই নিয়ম কঠোরভাবে মানা হয় না। ফলে একদিকে জাঙ্ক ফুড যেমন তাদের জন্য ক্ষতিকর, অন্যদিকে রাস্তার পাশের দূষিত মাটি খাওয়াও তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ্যপান করল বানর, অতঃপর...
বনে ছাড়ার পর ৯ লজ্জাবতী বানরের ৭টিই মারা গেল, কারণ কী
মৌলভীবাজারে বিদুৎস্পৃষ্ট সিংহ বানর উদ্ধার
বানরের দাপটে দিশেহারা নেপালের কৃষকরা, ঘটনা কী