ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বানরের দাপটে দিশেহারা নেপালের কৃষকরা, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত

নেপালে কৃষকদের জন্য বড় সংকটে পরিণত হয়েছে বানরের উৎপাত। ফসল রক্ষায় প্রতিদিন ভোর থেকে স্লিংশট, লাঠি, কুকুর ও ঘরোয়া শব্দকামান নিয়ে মাঠে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। তবে নানা চেষ্টা করেও বানরের আক্রমণ ঠেকানো যাচ্ছে না। এতে কৃষকদের ফসলের পাশাপাশি জীবিকাও হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রাম থেকে তরুণদের শহর ও বিদেশে চলে যাওয়ায় কৃষিকাজ এবং ফসল পাহারার জন্য পর্যাপ্ত মানুষ নেই। এই সুযোগে বানরের দল আরও বেপরোয়া হয়ে উঠছে। গত মাসে পূর্ব নেপালের একটি গ্রামীণ পৌরসভা বানর তাড়াতে তিন দিনের জন্য স্কুল ও সরকারি কার্যালয় বন্ধ রেখে শত শত বাসিন্দাকে নিয়ে অভিযান চালায়। কিন্তু কয়েক দিনের মধ্যেই বানরগুলো আবার ফিরে আসে।

পূর্ব নেপালের আইনপ্রণেতা ধুর্বা রাইয়ের দাবি, প্রায় এক দশক আগে গ্রামবাসীদের আগ্নেয়াস্ত্র জব্দ করার পর থেকেই পরিস্থিতির অবনতি হয়েছে। তার মতে, আগে এসব অস্ত্র ব্যবহার করে কৃষকরা ফসল ও গবাদিপশু রক্ষা করতেন, কিন্তু এখন সেই প্রতিরোধ না থাকায় বানরগুলো আরও সাহসী হয়ে উঠেছে।

এদিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও কৃষকদের জীবন-জীবিকার মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করা হবে, তা নিয়ে নেপালের পার্লামেন্টেও আলোচনা চলছে।

দোলাখা জেলার ধর্মঘর গ্রামের ৭১ বছর বয়সী কৃষক দেবাকা কার্কি জানান, মাত্র কয়েক মিনিটের জন্য মাঠ ছেড়ে যাওয়ার সুযোগে বানরের একটি দল তার কয়েক মাসের পরিশ্রমে ফলানো ফসল নষ্ট করে দেয়। কাজের সন্ধানে ছেলেরা কাঠমান্ডুতে চলে যাওয়ায় তিনি ও তার স্বামী একাই কৃষিকাজ সামলাচ্ছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ধর্মঘর গ্রামের জনসংখ্যা ছিল প্রায় ৮০০। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৫০ জনে। কমিউনিটি ফরেস্টের প্রধান গণেশ কার্কি বলেন, অধিকাংশ পরিবার শহর বা বিদেশে চলে যাওয়ায় পরিত্যক্ত বাড়িঘর ও জমি বানরের বিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।

এদিকে ৭৩ বছর বয়সী কৃষক কৃষ্ণ বাহাদুর খাডকা গত বছর বানরের হামলায় গুরুতর আহত হন। তিনি জানান, একদল বানর তাকে মাটিতে ফেলে পিঠে কামড় দেয়। এতে তিনি প্রায় চার মাস শয্যাশায়ী ছিলেন। তার ভাষায়, আশপাশের মানুষ এসে বানরগুলোকে তাড়িয়ে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

আরও পড়ুন

ক্রমবর্ধমান এই সংকট মোকাবিলায় কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন নেপালের কৃষকরা।

সূত্র: এপি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কিনতে গেলে শুধু বাড়ির দাম, ডাউন পেমেন্ট আর মাসিক মর্টগেজের কিস্তি হিসাব করলেই হয় না।
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
বিশ্ববাজারে কমলো সোনার দাম
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সোনার দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি আরও কঠোর করতে পারে এমন প্রত্যাশায় সোনার দামে চাপ তৈরি হয়েছে। তবে অপরিশোধিত তেলের দাম কমায় মূল্যবান ধাতুটির দরপতন সীমিত ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের সোনার ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্সের দাম ছিল ৪ হাজার ৩১৭ দশমিক ৫০ ডলার। বাজার বিশ্লেষকদের মতে, ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হলে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। ফলে ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা সোনার ওপর চাপ সৃষ্টি করছে। তবে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সোনার দামে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে। এ কারণে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
বিশ্ববাজারে কমলো সোনার দাম
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিমের সঙ্গে পেরেক ও ধাতব টুকরো গিলে গুরুতর অসুস্থ হওয়া এক নারীকে
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ সামনে রেখে ‘স্কুল এইড’ পদে নিয়োগ চলছে।
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর ও মো. ফরহাদ।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
আরও পড়ুন
বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও প্রসারের আহ্বান জানালেন বাংলাদেশের রাষ্ট্রদূত
নেপালের বন্যায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বালেন্দ্র শাহ
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত
নেপালে ক্ষতিগ্রস্তদের পাশে মোজো, ৩৫ লাখ টাকার মানবিক সহায়তা