ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় হোটেলে চুরি করতে গিয়ে ধরা পড়লেন ৪ ভারতীয় পর্যটক, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালিতে একটি বিলাসবহুল রিসোর্টে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন চার ভারতীয় পর্যটক। রিসোর্টের কর্মীরা তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে হোটেলের আসবাব ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করেন। তবে স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি আইনি জটিলতায় না গড়িয়ে সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে ভারতীয় পর্যটকদের আচার আচরণ ও দায়িত্ববোধ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা যায়, ঘটনার সূত্রপাত গত ১৯ এপ্রিল সকালে। বালির গিয়ানয়ার এলাকার আসভারা রিসোর্ট উবুদ থেকে চেক আউট করার সময় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় রিসোর্টের কর্মীরা হোটেলের অভ্যর্থনা কেন্দ্রের পাশে পর্যটকদের স্যুটকেস খুলে তল্লাশি করছেন। এ সময় তাদের ব্যাগ থেকে হোটেলের মালামাল বের করে মাটিতে সাজিয়ে রাখা হয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

আরও পড়ুন

বালি টাইমস পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, এই চারজন ভারতীয় পর্যটক গত ১৬ এপ্রিল রিসোর্টটিতে দুটি রুম বুক করেছিলেন। চেক আউট করার সময় হোটেল কর্মীরা খেয়াল করেন কক্ষের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস খুজে পাওয়া যাচ্ছে না। তখন কর্মীদের ওই চার পর্যটকদের ওপর সন্দেহ হয়। ফলে তারা তাদের ব্যাগ তল্লাশি করার সিদ্ধান্ত নেন।

তাদের ধারণা যে সত্য ছিল সেটির দ্রতুই প্রমাণ পাওয়া যায়। কেননা তল্লাশির সময় ওই পর্যটকদের ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় হোটেল রুম থেকে হারিয়ে যাওয়া গোসলের তোয়ালে, পুলের তোয়ালে, বাথরোব, হেয়ার ড্রায়ার, ডোরম্যাট, খাবারের সরঞ্জাম এবং এমনকি টেলিভিশন রিমোটের বক্সও। বিলাসবহুল হোটেলের মালামাল এভাবে সুটকেসে ভরে নিয়ে যাওয়ার দৃশ্যটি হোটেল কর্মীদের বিস্মিত ও হতবাক করে দেয়।

রিসোর্ট ম্যানেজমেন্ট বিষয়টি জানার পর তৎক্ষণাৎ চেক আউট প্রক্রিয়া স্থগিত করে দেয়। স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটি সকাল দশটা নাগাদ ঘটে। পুলিশ মুখপাত্র ইপটু আই গুস্তি এনগুরাহ সুয়ারদিতা জানা্‌ পরিস্থিতি বেশিদূর গড়াতে দেয়নি রিসোর্ট কর্তৃপক্ষ। পর্যটকরা তাদের ভুল বুঝতে পেরে সব মালামাল ফেরত দিয়ে দেন। উভয় পক্ষই আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সম্মত হয়। এর ফলে চারজন পর্যটককে আর পুলিশি ঝামেলায় পড়তে হয়নি এবং তারা সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুন

এই ঘটনার ভিডিওটি অনলাইনে আসার পর থেকেই ভারতীয় পর্যটকদের দায়বদ্ধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। নেটিজেনরা সোচ্চার হয়েছেন বিদেশে ভারতীয়দের এমন আচরণ নিয়ে।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, যারা বিদেশে ভ্রমণ করার মতো অর্থ খরচ করতে পারেন তারা কি নিজেদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন না। এটি চরম লজ্জাজনক বিষয়।

অন্য একজন লিখেছেন, বিদেশের মাটিতে ভারতীয়দের নিয়ে এমনিতেই নানা নেতিবাচক ধারণা রয়েছে। এই ধরনের ঘটনার ফলে যারা কাজের প্রয়োজনে নিয়মিত বিদেশে যাতায়াত করেন তাদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।

অনেকেই আক্ষেপ করে বলেছেন দেশের বাইরে আমরা যখন যাই তখন আমরা ভারতের দূত হিসেবে থাকি। আমাদের প্রতিটি কাজ দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করে। তাই পর্যটন কেন্দ্রে দায়িত্বশীল হওয়া একান্ত প্রয়োজন।

আরেকজন লিখেছেন, বালির পর্যটন শিল্প অনেকাংশেই ভারতীয় পর্যটকদের ওপর নির্ভরশীল। আর সেই ভারতের নাগরিকরাই যদি এমন কাজ করেন তবে তা হাতে কামড় দেওয়ার মতো। বিদেশে বিমানবন্দর বা জনসমাগমস্থলে অনেক সময় ভারতীয়দের নিয়ম না মানার প্রবণতা নিয়ে অতীতেও নানা সমালোচনা হয়েছে। এই ঘটনা সেই সমালোচনাকে আরও উসকে দিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার নানা কারণ থাকলেও বিশ্বের অধিকাংশ দেশে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সুযোগ রয়েছে। তবে এর ব্যতিক্রম ফিলিপাইন ও ভ্যাটিকান সিটি।
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে নারী জিমন্যাস্টদের পোশাক পরিবর্তন ও টয়লেট ব্যবহারের সময় গোপনে ভিডিও ধারণের দায়ে এক সাবেক কোচকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
বিশ্বখ্যাত নারী বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের রহস্যের সমাধান কয়েক দিনের মধ্যেই মিলতে পারে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
আরও পড়ুন
ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া
ভিসা সহজীকরণে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর