ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার ইন্দোনেশিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
প্রেসিডেন্টের সদ্য নিয়োগ পাওয়া ও সাবেক চিফ অব স্টাফ লিস্তিও সিগিত প্রবোবো। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফোনে অবৈধভাবে আড়িপাতার অভিযোগে দেশটির তিন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের সদ্য নিয়োগ পাওয়া ও সাবেক চিফ অব স্টাফ লিস্তিও সিগিত প্রবোবো।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। অভিযোগ, ২০২৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রেসিডেন্ট, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে অবৈধভাবে আড়ি পেতেছিলেন ওই কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো । ছবি: সংগৃহীত

পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা গত মাসে আড়িপাতার তথ্যপ্রমাণ মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। যাতে তাদের কর্মকাণ্ডের কোনো চিহ্ন না থাকে, সে জন্যই এ চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো রাষ্ট্রদ্রোহের প্রমাণ বা সুনির্দিষ্ট উদ্দেশ্য খুঁজে পায়নি সরকার। দেশটির জ্যেষ্ঠ আইনবিষয়ক মন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এমনিতেই চাপে রয়েছেন। বিভিন্ন নীতির কারণে তার জনপ্রিয়তা কমছে। পাশাপাশি শেয়ারবাজারে দরপতন ও মুদ্রার অবমূল্যায়নের কারণে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেও চ্যালেঞ্জের মুখে পড়েছে তার সরকার।

সূত্র: রয়টার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। 
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
চোরাশিকার ও আবাসস্থল সংকটের কারণে দীর্ঘদিন হুমকিতে থাকা থাইল্যান্ডের বাঘের সংখ্যা বেড়ে ২১০ থেকে ২৫৭টিতে দাঁড়িয়েছে। দেশটির বাঘ সংরক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মায়ে কায়েও নামে একটি বাঘিনী। তিন দফায় ৯টি শাবকের জন্ম দেওয়া বাঘিনীটি এবার নানি হয়েছে। তার একটি মেয়ে বাঘও শাবকের জন্ম দিয়েছে।
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মালিক
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন চীনের হেনান প্রদেশের এক রেস্তোরাঁমালিক। প্রতিকূল আবহাওয়ায় বৈদ্যুতিক স্কুটারে চড়ে কাজে যাওয়া কর্মীদের জন্য বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন তিনি।
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মালিক