ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের ওপর হামলার আগে পরিবারের কাছে যে বার্তা পাঠান হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ এএম
ট্রাম্প ও হামলাকারী। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশনের ডিনারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে সন্দেহভাজন হামলাকারীর পরিবারের কাছে পাঠানো বার্তা। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সেই বার্তাগুলো বিশ্লেষণ করছে বলে জানিয়েছে সিএনএন।

অভিযুক্ত কোল টমাস অ্যালেন (৩১) হামলার আগে পরিবারের সদস্যদের উদ্দেশে এক বার্তায় লেখেন, যাদের বিশ্বাস ভেঙেছি, সবার কাছে ক্ষমা চাইছি… আমি ক্ষমা আশা করি না। তিনি মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইচ্ছার কথাও উল্লেখ করেন।

কর্তৃপক্ষের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে লস অ্যাঞ্জেলেসে অবস্থানকালে অ্যালেনের মধ্যে উগ্র রাজনৈতিক মনোভাব গড়ে ওঠে। তিনি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেন এবং নিয়মিত শুটিং অনুশীলন করতেন এ তথ্য নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

তদন্তে জানা গেছে, অ্যালেন লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসি পৌঁছান। তিনি সেই হোটেলে ওঠেন, যেখানে ডিনারে ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তার কাছে একটি .৩৮ ক্যালিবার পিস্তল এবং একটি ১২-গেজ শটগান ছিল। আরেক বার্তায় তিনি নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন বলে উল্লেখ করেন এবং ট্রাম্পবিরোধী অবস্থান প্রকাশ করেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে নিরাপত্তা ভেঙে প্রবেশের চেষ্টা করলে তিনি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত এক সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হন। পরে দ্রুত তাকে আটক করা হয় বলে জানান মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ।

বর্তমানে তদন্তকারীরা অ্যালেনের পাঠানো বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে তার কার্যক্রম এবং ব্যক্তিগত পটভূমি বিশ্লেষণ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রশাসনের সদস্যদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করেছিলেন।

বার্তাগুলোতে তিনি ডিটেনশন ক্যাম্পের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেন।

অ্যালেন ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশোনা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সি২ এডুকেশন খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে টিচার অব দ্য মান্থ নির্বাচিত হন।

তিনি বহরডম নামে একটি ভিডিও গেম তৈরি করেন, যা স্টিমে প্রকাশিত হয়েছে। পাশাপাশি ‘দ্য ওয়াইড অ্যাওয়েকস’ নামে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অ্যালেন বৈধভাবে ২০২৩ সালে একটি পিস্তল এবং ২০২৫ সালে একটি শটগান কিনেছিলেন, যার জন্য এফবিআই ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন হয়েছিল।

আরও পড়ুন

ঘটনার পর অ্যালেনের উদ্দেশ্য ও সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং টরেন্সে তার সংশ্লিষ্ট একটি বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তদন্ত এখনও চলমান, এবং কর্মকর্তারা বলছেন এ হামলার পেছনের পূর্ণ উদ্দেশ্য উদঘাটনে আরও সময় লাগতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের