যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড

চ্যাটজিপিটির সঙ্গে হিশামের কথোপকথনে মিলল চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৩:১৩ পিএম


চ্যাটজিপিটির সঙ্গে হিশামের কথোপকথনে মিলল চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। তারা ইউনিভার্সিটি অব ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন।

এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে  প্রকাশিত আদালতের নথিতে উঠে এসেছে, হত্যাকাণ্ডের আগে ও পরে তিনি এআই চ্যাটবটকে একাধিক সন্দেহজনক প্রশ্ন করেছিলেন।

নথি অনুযায়ী, তিনি জানতে চান গাড়ির ভিআইএন নম্বর পরিবর্তন করা যায় কি না, লাইসেন্স ছাড়া বাড়িতে অস্ত্র রাখা বৈধ কি না, এবং হিলসবরো রিভার স্টেট পার্কে গাড়ি ‘চেক করা হয় কি না’। এই স্টেট পার্কটি ট্যাম্পার ঠিক উত্তর-পূর্ব দিকে অবস্থিত। একই রাতে, সন্দেহভাজনের ফোনের অবস্থান সংকেত সেই সেতুর স্থানে ধরা পড়ে যেখানে লিমনের দেহাবশেষ পাওয়া যায়।

আরও চাঞ্চল্যকর তথ্য হলো নিখোঁজ হওয়ার আগের দিনগুলোতে তিনি চ্যাটবটকে মরদেহ গোপন করার উপায় সম্পর্কেও প্রশ্ন করেছিলেন। ১৩ এপ্রিল তিনি জিজ্ঞাসা করেন, যদি কাউকে কালো ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলা হয়, তাহলে কী হবে? জবাবে চ্যাটবট বিষয়টিকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে সতর্ক করে।

ময়নাতদন্তে জানা গেছে, লিমনের শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহভাজনের শরীরেও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ট্যাম্পার কাছে একটি সেতু থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও তথ্য সংগ্রহে কাজ করছে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission