ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চলন্ত অ্যাম্বুল্যান্সে দুই তরুণের সঙ্গে আপত্তিকর অবস্থায় তরুণী, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিকমাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে একটি চলন্ত অ্যাম্বুল্যান্সের ভেতরে এক তরুণী ও দুই তরুণকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। যদিও ঘটনাটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের ছতরপুর এলাকায় ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক বাইক আরোহী অ্যাম্বুল্যান্সটির ভেতরে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে জানালা দিয়ে উঁকি দেন। এরপর বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করে তিনি অ্যাম্বুল্যান্সটির পিছু নেন এবং অন্য একটি গাড়ির চালকের সহায়তা চান।

প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর একটি গাড়ির সাহায্যে অ্যাম্বুল্যান্সটি থামানো হয়। পরে ঘটনাস্থলে ভিড় জমে যায়। ভিডিওতে অ্যাম্বুল্যান্সের চালক, এক তরুণ এবং ওই তরুণীকে গাড়ি থেকে নামতে দেখা যায়।

এ সময় চালক তরুণীকে নিজেদের বোন বলে দাবি করলেও দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তরুণীও এ বিষয়ে কিছু বলেননি।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বিষয়টিকে হাস্যরসের সঙ্গে নিয়েছেন, আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশেষ করে চিকিৎসা সেবার মতো সংবেদনশীল কাজে ব্যবহৃত অ্যাম্বুল্যান্সে এমন ঘটনার অভিযোগ উঠায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি জানিয়েছেন এবং অ্যাম্বুল্যান্স পরিষেবায় যথাযথ নজরদারি ও নীতিমালা আছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্তকারীরা।
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন আবেদনকারীরা।
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা।
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলার মধ্যে দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন এক তরুণী।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুদণ্ড পাওয়ার আশায় নিজের সহবন্দিকে হত্যা করেছিলেন জেমস রবার্টসন।
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
আরও পড়ুন
তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা ইসলামী ছাত্র আন্দোলন নেতা, অতঃপর...
আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল
ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, অতঃপর...