ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আমরা ‘জলদস্যুদের’ মতো কাজ করছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের ওপর চলমান নৌ-অবরোধ এবং পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনার মধ্যে মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডকে ‘জলদস্যুতার’ সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ মে) ফ্লোরিডায় আয়োজিত এক জনসভায় তিনি একটি ইরানি জাহাজ জব্দের সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।

সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'আমরা (জাহাজের) ওপর নামলাম এবং জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিলাম। আমরা এর মালামাল ও তেল দখল করে নিয়েছি। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা।'

আরও পড়ুন

উপস্থিত জনতার উল্লাসের মধ্যে তিনি আরও বলেন, 'আমরা অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি। আমরা অনেকটা জলদস্যুদের মতো হলেও, আমরা কিন্তু কোনো তামাশা করছি না।'

মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে দেয়। এই জলপথটি বিশ্বব্যাপী তেল এবং গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত।

ইরানের এই অবরোধের পাল্টা জবাব হিসেবে মার্কিন বাহিনী সাগরে জাহাজ জব্দের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে, যা খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখেই এখন ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত হলো।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে হাং কাওকে মনোনয়ন ট্রাম্পের
ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? মার্কিন নৌবাহিনীর দাপট
বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১২ জেলে আহত