প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে এক চাঞ্চল্যকর দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি একটি গ্রামের, যেখানে ঝড়ের দাপটে একটি বিশাল গাছ উপড়ে পড়তে দেখা যায়। সেই সময় গাছের সঙ্গে বাঁধা ছিল একটি মহিষ, আর তাকে বাঁচাতে এগিয়ে গিয়েই বিপদের মুখে পড়েন এক মহিলা।
ভিডিওতে দেখা যায়, ঝড়ের তাণ্ডবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বড় গাছটি প্রবলভাবে দুলছে। গাছের কাণ্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা মহিষটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এদিক-ওদিক ছটফট করতে থাকে, যেন আসন্ন বিপদের আভাস পাচ্ছে।
মহিষটির এমন আচরণ দেখে এক মহিলা এগিয়ে আসেন এবং দড়ি খুলে তাকে মুক্ত করার চেষ্টা করেন। ঠিক সেই সময় প্রবল দমকা হাওয়ায় গাছটি শিকড়সহ উপড়ে গিয়ে সোজা তাদের দিকেই পড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
তবে সৌভাগ্যবশত, মহিলা ও মহিষ উভয়েই অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানা গেছে।
ভিডিওটি ‘মিস্টার ভাইরাল’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ভিডিওটি দেখেছেন। নেটিজেনদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দুটোই লক্ষ্য করা গেছে।
অনেকেই মন্তব্য করেছেন, মহিষটি আগেই বিপদের আভাস পেয়েছিল বলেই অস্থির হয়ে উঠেছিল। আবার কেউ কেউ মহিলার সাহসিকতার প্রশংসা করে বলেছেন, প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন।
पेड़ ही नीचे गिर गया 😱 pic.twitter.com/I4xEkUHFor
— Mr Viral (@viral_quotes2) April 29, 2026
এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্কতা কতটা জরুরি, এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব কত বড়।
আরটিভি/এসকে




