ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম
ফেসবুকে এক বছর আগে বাবা-মেয়ের আবেগঘন একটি ভাইরাল ভিডিওর অংশ । ছবি: সংগৃহীত

এক বছর আগে বাবা-মেয়ের আবেগঘন একটি মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছোট্ট ঘরোয়া সেই ভিডিও দেখে আবেগাপ্লুত হয়েছিলেন অনেকে। মুহূর্তেই বাবা-মেয়ের সম্পর্কের এই সুন্দর দৃশ্য প্রশংসা কুড়ায় নেটিজেনদের। এক বছর পেরিয়ে গেলেও সেই ভিডিওর মাধ্যমে পরিচিত হওয়া বাবাকে এখনো মনে রেখেছেন অনেক মানুষ।

নওগাঁর মেয়ে লামিয়া জান্নাত ২০২৫ সালের ২৫ আগস্ট নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছিলেন। নিজের অনুভূতির কথাও জানিয়েছিলেন তিনি। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঠিক এক বছর পর, ২৮ আগস্ট দিবাগত রাত ১২টা ৪৯ মিনিটে লামিয়া জান্নাতের ছোট বোন মালিহাস প্যাশন নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি আবার প্রকাশ করেন। সেখানে তিনি বাবা-মেয়ের বর্তমান পরিস্থিতি ও মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন।

আরও পড়ুন

Screenshot_2026-08-29_122221

পোস্টে তিনি জানান, এক বছর আগে প্রকাশ করা ওই ভিডিওর মাধ্যমেই হাজার হাজার মানুষ তাদের বাবাকে চিনেছিলেন। অথচ ভিডিওটি তারা খুব সাধারণভাবেই ধারণ করেছিলেন। কারণ, পরিবারের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটত।

ভিডিওটির পেছনের গল্প জানিয়ে তিনি বলেন, সেদিন তার মেজো বোন ঢাকা থেকে বাবা-আম্মুকে না জানিয়ে শুধু তাকে জানিয়ে বাড়িতে এসেছিলেন। এরপর বাবা-মাকে চমকে দেন। সেই মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর তা মানুষের কাছে ব্যাপকভাবে পছন্দ হয়।

এক বছর পরও সেই ভিডিওর জনপ্রিয়তা কমেনি। বরং ভিডিওটির মাধ্যমে পরিচিত হওয়া বাবাকে এখনো অনেকেই ভালোবাসা ও সম্মান জানান।

লামিয়ার বোন জানান, তার বাবা প্রায় প্রতিদিন বাইরে থেকে বাড়িতে ফিরে তাদের বলেন, রাস্তাঘাটে কিংবা তার দোকানে এখনো অনেক মানুষ দেখা করতে আসেন। তারা ভিডিওটির কথা বলেন এবং বাবাকে সম্মান জানান। এমনকি অনেকে তাকে বলেন, তারাও বাবার মতো বাবা হতে চান।

পরিবারটির ভাষ্য, তাদের বাবাকে দেখে অনেক বাবা হয়তো আরও ভালো বাবা হওয়ার অনুপ্রেরণা পান। এ কারণেই তারা সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।

পোস্টে তারা লিখেছেন, সবাই যেন তাদের বাবার জন্য দোয়া করেন, যাতে তিনি সব সময় হাসিখুশি ও সুস্থ থাকেন এবং পরিবারের সঙ্গে ভালো থাকেন।

একটি সাধারণ পারিবারিক মুহূর্ত থেকে পরিচিতি পাওয়া এই বাবা এক বছর পরও মানুষের ভালোবাসা ও সম্মান পাচ্ছেন—যা পরিবারের জন্যও আনন্দের বিষয় হয়ে উঠেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
ফেনীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত আবু তালেবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন আবু তালেব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
ব্রাজিলের তেরেসিনা শহরে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার রাফেলা কাব্রাল। দুই কন্যাসন্তানের এই মায়ের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও অনুসারীদের মধ্যে।
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার সফর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়
কেএফসিতে কর্মরত এক তরুণীর ভিডিওতে দেখা যায়—তিনি কাজের ফাঁকে বসে বার্গার খাচ্ছেন। আর সেই ফুটেজের ওপর ভেসে উঠছে একটি ছোট কিন্তু শক্তিশালী বার্তা: ‘স্বপ্নের কাজ না পাওয়া পর্যন্ত যেকোনো কাজই শুরু করে দিন। মনে রাখবেন, অহংকার কখনো আপনার ব্যাংক বিল বা খরচ মেটাবে না।’
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়
অপ্রতিমকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন দুদু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে এক ফেসবুক পোস্ট দিয়েছেন তার দুদু।
অপ্রতিমকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন দুদু
আরও পড়ুন
পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
নেপালের ভয়াবহ বন্যার ভাইরাল সেই ভিডিও কি এআইয়ের তৈরি? যা জানা গেল
ভোজপুরি গানে তুমুল নাচ নারী ব্যাংক কর্মকর্তার, ভাইরাল ভিডিও
এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও