ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঝোড়ো হাওয়ায় ব্যানার এসে আটকে গেল বাইকের চাকায়, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার পাল্লাদাম এলাকায় এক অদ্ভুত ও ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়ার মধ্যে ব্যস্ত হাইওয়েতে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। রাস্তার ধারে লাগানো ব্যানারগুলো ঝড়ের তাণ্ডবে বারবার উড়ছিল। ঠিক সেই সময় হঠাৎ একটি ব্যানার খুলে গিয়ে বাইকের সামনের চাকায় জড়িয়ে যায়।

চাকা আটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যান ওই তরুণ। ঘটনাস্থলের পেছন থেকে আসা একটি গাড়ির যাত্রীর ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে উদ্বেগ ছড়ায়। তবে জানা গেছে, তরুণটি হেলমেট পরেছিলেন এবং দুর্ঘটনার পর দ্রুত নিজেকে সরিয়ে নিয়ে নিরাপদে রাস্তার পাশে চলে যান। পিছন থেকে আসা অন্য কোনো যানবাহন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের কারণে ওই এলাকায় ব্যানার ও অস্থায়ী কাঠামো বিপজ্জনকভাবে দুলছিল, যা এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
ধাক্কা মেরে লেডি বাইকারকে হত্যাচেষ্টা, ঘটনা কী
বিমানে মেয়ে দেখে চমকে গেলেন বাবা, এরপর যা ঘটল
প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল