ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী বাইক মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসি, ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হলপাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সালেহ মো. আদনান বলেন, গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রাজপথে প্রতিহত করবে ছাত্রদল। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমসহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বসুন্ধরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বসুন্ধরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ তুলে এর প্রতিবাদে তার নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপিসহ এর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ঘটনার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের দিয়ে বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
আরও পড়ুন
কাঁঠালবাগে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৩
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
রাবিতে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: রাবি ছাত্রদল সভাপতি
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই