ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বেপরোয়া বাইক চালিয়ে পুলিশের প্রতিক্রিয়ার ভিডিও পোস্ট, অতঃপর…

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোকসজ্জায় সাজানো সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন দুই তরুণ। ভিডিওটির ক্যাপশনে আবার তারা লিখেছেন ‘Police Reaction’। ভিডিওটিতে সড়কের পাশে থাকা পুলিশ সদস্যকে মোটরসাইকেলের গতিবিধি দেখে কিছুটা বিস্মিত হতে দেখা যায়।

পরে পুলিশের হাতে আটক হওয়ার পর নিজেদের ভুল স্বীকার করে ফেসবুকে আরেকটি ভিডিও প্রকাশ করেছেন ওই দুই তরুণ।

গত রোববার (১৮ অক্টোবর) মো. সায়েম মন্ডল (২০) ও মোহাম্মদ আরাফাত (২২) নামের ওই দুই তরুণকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। সায়েম মন্ডল সিরাজগঞ্জের উত্তর সারুটিয়া এলাকার মনসুর আলী খানের ছেলে। আরাফাত ছোট আরিয়া মোহন এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে।

মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি আটক করা হয়। পরে অভিভাবকেরা থানায় গিয়ে মুচলেকা দিলে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

ফেসবুকে ‘Gixxar Saim’ নামের একটি আইডি থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ভিডিওটি প্রকাশ করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোকসজ্জায় সাজানো শহরের সড়কে মোটরসাইকেল চালানোর সময় ধারণ করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ‘Police Reaction’।

ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে থাকা এক পুলিশ সদস্য তাদের মোটরসাইকেলের গতিবিধি দেখে কিছুটা বিস্মিত হন। পরে ওই ভিডিও সরিয়ে নিজেদের ভুল স্বীকার করে আরেকটি ভিডিও প্রকাশ করেন তারা। সেখানে ওই তরুণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অন্যদেরও নিয়ম মেনে মোটরসাইকেল চালানোর পরামর্শ দেন।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ঘটনায় তাদের মোটরসাইকেলসহ থানায় আনা হয়। মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় সেটি আটক করা হয়েছে। পরে তাদের অভিভাবক এসে থানায় মুচলেকা প্রদান করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও রাতে হিমেল বাতাসে শীতের আগমনী বার্তা মিললেও দিনের বেলায় তীব্র রোদে অনুভূত হচ্ছে গরম। সকাল-রাতের ঠান্ডা আর দুপুরের গরমে আবহাওয়ার এমন বৈপরীত্যে কিছুটা অস্বস্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরবিন্দু। কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশারও। সন্ধ্যার পর ঠান্ডা বাড়ায় অনেকেই ব্যবহার করছেন গরম কাপড়। শীতের প্রস্তুতি হিসেবে ঘর থেকে বের করা হচ্ছে লেপ-কম্বল। এদিকে, আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে মৌসুমি অসুস্থতার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, সারা দেশেই তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। আরটিভি/এসকে
পঞ্চগড়ে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ারমাঠ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাইলট স্কুল মাঠে আয়োজিত সমাবেশ চলাকালে মাঠের মাঝখানে বস্তুটি দেখতে পান উপস্থিত লোকজন। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
বাবার সঙ্গে ব্যবসার টাকার হিসাব নিয়ে মনোমালিন্যের জেরে মানিকগঞ্জের সিংগাইরে বাবার পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আগুনে গুদামঘরসহ সেখানে থাকা প্রায় ৩২০ মণ পাটের বড় অংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন গুদাম মালিক।
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
এবার বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়েছিল।
এবার বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
আরও পড়ুন
সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ
ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে নিহত জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা
গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সতর্ক পুলিশ
পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজন-সমর্থকেরা